শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০২:০০ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে গলা কাটা অবস্থায় এক কাঠ ব্যবসায়ির মরদেহ ভৈরব নদ থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : [২] রোববার সকাল ৯টায় সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঘোনা এলাকায় ভৈরব নদ থেকে গোলাম মোস্তফা নামে (৫৫) এক কাঠ ব্যবসায়ির মরদেহ উদ্ধার করা হয়। নিহত গোলাম মোস্তফা (৫৫) ওই ইউনিয়নের সরদার বাগডাঙ্গা গ্রামের পাচু মন্ডলের ছেলে । নিহত মোস্তফা কাঠের লগ ব্যবসা করতেন।

[৩] অতিরিক্ত পুলিশ সুপার ওতৗহিদুল ইসলাম জানান, রোববার  সকালে এক দল কৃষক ক্ষেত থেকে মূলা তুলে নদে পরিষ্কার করতে গিয়ে কচুরিপনার নিচে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে।

[৪] নিহতের ছোট ছেলে হাবিবুর রহমান জানান, তার বাবা শনিবার বিকেল ৫ টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ‘তার মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যায়।’

[৫] নিহতের বড় জামাই মেহেদী হাসান সবুজ ও প্রতিবেশী নূর ইসলাম বলেন, তার জানা মতে শ্বশুরের তেমন শত্রু ছিলো না। কাঠের ব্যবসা নিয়ে কিছু পাওনাদার আছে। তিনি শ্রমিকদের দেওয়ার জন্য শনিবার ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন।
মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান। এঘটনায় এখনো কোন মামলা হয়নি।

[৬] উল্লেখ্য শনিবার (২৪ অক্টোবর) সকালে শহরের কারবালা এলাকা থেকে ইস্রাফিল হোসেন মন্নাত (৪০) নামে এক এসকেভটর চালকের লাশ উদ্ধার করা হয়। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে বাসা থেকে বাইসাইকেল যোগে বের হয়। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। তিনি মনিরামপুর উপজেলার কাশিমপুর গ্রামের মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ছেলে। কাজের সুবাদে শহরের বকচর বিহারী কলোনীর মোস্তফার বাড়ি ভাড়া থাকতেন। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়