শিরোনাম
◈ ওবায়দুল কাদের বাংলাদেশের ইতিহাসে একজন রাজনৈতিক জোকার: চিফ প্রসিকিউটর (ভিডিও) ◈ বিদ্যুৎ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী ◈ বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত ◈ বাংলাদেশের শমিত সোম এবার খেল‌বেন পেলে-বেকেনবাওয়ারের সাবেক ক্লাব নিউ ইয়‌র্কের কসম‌সে  ◈ আওয়ামী লীগ কেন বারবার পাকিস্তান ও 'আইএসআই'য়ের কথা বলছে?  ◈ হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের ◈ বরিশালে আদালতের ফটকের কাছে ‘ককটেল’ বিস্ফোরণ ◈ ১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ, ইইউর সঙ্গেও আলোচনা শিগগির: বাণিজ্যমন্ত্রী ◈ জানা গেল কবে থেকে শুরু কলেজের ভর্তি আবেদন ◈ বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ, বাংলাদেশে কি দেখা যাবে?

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অসময়ে বৃষ্টি, হাটহাজারীতে রবিশস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি

মোহাম্মদ হোসেন: [২] কয়েক দিনের বৃষ্টিতে হাটহাজারী উপজেলা ও পৌর সদরের বিভিন্ন ওয়ার্ডে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টিতে শীতকালীন সবজি বেগুন,আলু, টমেটো, বাঁধাকপি, ফুলকপি,শাক, মুলা ইত্যাদির ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছে স্থানীয় কৃষকেরা। আর এতে করে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বাজারে শাক সবজির দাম আরও বৃদ্ধি পাবে বলেও আশঙ্কা করছেন স্থানীয়রা।

[৩] সরেজমিন রোবার (২৫ অক্টোবর) পৌর সদরের ৩ নং পূর্ব দেওয়ান নগর বাসিন্দা কৃষি জাফর আহমেদ,আবু তৈয়ব,রাজ্জাক আলী,মানিক,ফজল আহমেদ.বাচেক,জসিম,মোহাম্মদ সফি,আব্দুল মোনাফসহ একাধিক কৃষকদের সাথে কথা হলে তারা এ প্রতিবেদককে বলেন, অসময়ে এ বৃষ্টির কারণে আমাদের রোপনকৃত ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত কিছুদিন আগে বেগুন আর টমেটোসহ বিভিন্ন সবজি রোপণ করেছিলাম তাও বৃষ্টির কারণে ক্ষতি হয়েছে, বৃষ্টির কারণে রবিশস্যের বীজতলা নষ্ট হয়েছে।

[৪] উপজেলার বিভিন্ন স্থানে বেশিভাগ কৃষক জানিয়েছেন,টানা কয়েক দিনের বৃষ্টিতে সবজির পাশাপাশি আমন ধান তলিয়ে কৃষক সর্বস্বান্ত। এখন অসময়ে ভারী বৃষ্টিপাতে রবি শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনায় বেশি। এ ক্ষতি কাটিয়ে উঠতে হিমশিম খাবেন কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারিভাবে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক সরবরাহ করার ব্যবস্থা করতে হবে। এতে কৃষকরা তাদের এ ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে পারবে।

[৫] হাটহাজারী পৌরসভার ৩ নং ওয়ার্ডের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জামালউদ্দীন আহমেদ এর সাথে মোঠোফোনে কথা হলে তিনি কৃষকদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেন তবে তিনি সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে উর্ধ্বতন কতৃৃপক্ষকে অবহিত করবেন বলে জানান। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়