শিরোনাম
◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ!

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশ বা জনগণ কেউ আইনের উর্ধ্বে নয়, রায়হান হত্যাকাণ্ডে জড়িত সকল আসামি ধরা পড়বে: ডিআইজি

স্বপন দেব : [২] মৌলভীবাজারের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিলেট রেঞ্জের ডিআইজি।

[৩] মৌলভীবাজার শহরে মহেশ্বরী পূজা মন্ডপ শনিবার রাতে পরিদর্শন করেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমদ, মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমান ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

[৪] মহেশ্বরী পূজা মন্ডপে উৎসব মূখর দর্শনার্থীদের দেখে সন্তোষ প্রকাশ করেন ডিআইজি।

[৫] এসময় তিনি আরোও বলেন দূর্গোৎসবকে সার্বজনীন করতে জেলার প্রতিটি পূজা মন্ডপে সবার সহযোগিতায় কাজ করছে পুলিশ। শান্তিপূর্ণ পরিবেশেই পূজা শেষ হবে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

[৬] এ সময় এস আই আকবর দেশে আছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ডিআইজি বলেন, এই মামলাটি যেহেতু পিবিআই তদন্ত করছে তারা বিষয়টি সম্পর্কে সবকিছু বলতে পারবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়