শিরোনাম
◈ ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে, বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি : বিশ্বব্যাংক ◈ ভিসা-অন-এরাইভালসহ ইন্দোনেশিয়াকে বাংলাদেশের ৫ প্রস্তাব ◈ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ কতটা খোলা? ◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৬:৪৬ সকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আওয়ামী লীগ সরকারের পেছনে বিশেষ শক্তি রয়েছে: মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের মুখোশ পড়ে, বিশেষ এই শক্তিতে বলীয়ান হয়ে তারা দেশে এক ব্যক্তির শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে চলেছে।

[৩] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানববন্ধন, মিছিল, হরতাল করেছি। আমরা এখন পর্যন্ত এই সরকারের টনক নড়াতে পারিনি। কারণ তারা গণতন্ত্র বিশ্বাস করে না।

[৪] তিনি বলেন, এভাবে আর চলতে পারে না। অবিলম্বে পদত্যাগ করুন, জনগণের চোখের ভাষা পড়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। না হলে জনগণের উত্তাল ঢেউ সৃষ্টি হবে, সেই ঢেউয়ে আপনারা সবাই ভেসে যাবেন।

[৫] জনগণের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আপনারা আর নীরব থাকবেন না। ১৯৭১ সালে যে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, ১৯৯০ সালে গণতন্ত্রের জন্য যে লড়াই-সংগ্রাম করেছিলাম, সেই গণতন্ত্রকে তারা আবারও হরণ করেছে। সবাইকে রুখে দাঁড়াতে হবে, অধিকারকে ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।

[৬] দানবীয়-হাইব্রিড- স্বৈরাচারী-পুতুল সরকারের বিরুদ্ধে দলমত নির্বিশেষ জাতীয় ঐক্য সৃষ্টির আহবানও জানান তিনি।

[৭] রোববার প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপি মহাসচিব একথা বলেন। সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে সংগঠনের ভারপ্রাপ্ত আহবায়ক সাংবাদিক রুহুল আমিন গাজীকে গ্রেপ্তারের প্রতিবাদে এই মানববন্ধন হয়। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ