শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ০৩:১৫ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়ে ডাচ ফুটবলে ইতিহাস লিখলো আয়াক্স

স্পোর্টস ডেস্ক : [২] নেদারল্যান্ডস ফুটবল লিগে রীতিমত ইতিহাস লিখলো আয়াক্স ক্লাব। তারা প্রতিপক্ষ ভিভিভি ভেনলোকে ১৩-০ গোলের বিরাট ব্যবধানে হারিয়ে দেয়। যা ডাচ এরেডিভিসির ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়।

[৩] শনিবার (২৪ অক্টোবর) পয়েন্ট টেবিলের মাঝামাঝি অবস্থানে থাকা ভিভিভি ভেনলোকে তাদেরই মাঠে এই ব্যবধানে হারিয়েছে আয়াক্স। এতে অবশ্য নিজেদের রেকর্ডই ভেঙেছে দলটি।

[৪] গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুরের বিপক্ষে ০-১ গোলে হেরেছিল আয়াক্স। এর আগে দলটি ডাচ লিগে ১৯৭২ সালে এস বি ভি ভিতেসকে হারিয়েছিল ১২-১ গোলে।

[৫] টিনেজার লাসিনা ট্রাওরে একাই করেছেন ৫ গোল। দুটি করে গোল করেছেন জার্গেন এক্কেলেনক্যাম্প ও ক্লাস জান হান্টেলার। একটি করে গোল করেছেন অ্যান্থনি, ডালি ব্লিন্ড, ও লিসান্দ্রো মার্তিনে । প্রথমার্ধে দলটি এগিয়ে ছিল ৪-০ গোলে। শেষ দিকে ভেনলোকে কিছুটা দাপট দেখালেও গোলের সুযোগ পায়নি একদমই। আয়াক্সের গোলরক্ষক যেনো অলস সময় কাটিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়