শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ৩

জি এম মিজান : [২] শনিবার বেলা ১২টার দিকে আদমদিঘী বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৩] আদমদিঘী থানা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে গাঁজা বহনকারী একটি জিপ নওগাঁর বদলগাছি যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আদমদিঘি থানা পুলিশ বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। বাসস্ট্যান্ড এলাকায় জীপটি এলে সেটাকে চ্যালেঞ্জ করে তল্লাশি করলে বিশেষ কায়দায় ৬০ কেজি গাঁজা উদ্ধার ও তাদেরকে গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেফতারকৃত হলো কুড়িগ্রামের ফুলবাড়ি থানার অলি উদ্দিনের ছেলে আলমগীর (২৮), টাংগাইলের কালিহাতি থানার আব্দুর রশিদের ছেলে আব্দুর রহিম (৩০) এবং বরিশালের বানারিপাড়া থানার ইলিয়াস হোসেনের ছেলে রিপন (৫২) এসময় তাদের কাজে ব্যবহৃত ইসুজি ট্রপার জীপ (ঢাকা মেট্রো ঘ-১১-৩৩৫৬) জব্দ করা হয়।

[৫] আদমদিঘী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃতরা আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে। এছাড়াও এই মাদক চালানের মূল হোতাকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়