শিরোনাম
◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ১১:০৪ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাভারে ছিনতাইকারীদের হাতে নিহত যু্বক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী

ইমদাদুল হক: [২] সাভারে ছিনতাইকারীদের হাতে নিহত অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহতের পাশে পড়ে থাকা উদ্ধারকৃত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিচয় পত্র সূত্র থেকেই তার পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছে সাভার মডেল থানা পুলিশ।

[৩] নিহতের নাম মোস্তাফিজুর রহমান। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালে দর্শন বিভাগ থেকে স্নাতকোত্তর উত্তর্ণী হন। তিনি রাজশাহী জেলা দূর্গাপুর থানার নওপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে বলে নিশ্চিত করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান।

[৪] শনিবার (২৪ অষ্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

[৫] পুলিশ জানায়, সকালে স্থানীয়রা শিমুলতলা এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহটি উদ্ধার করে।

[৬] এসময় মরদেহের পাশ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি পরিচয় পত্র পাওয়া যায়। প্রথমিকভাবে পুলিশের ধারনা, ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত হত্যা করতে পারে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন সূত্র ধরে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়