শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪ জনের, ১৪ হাজার টেস্টে ১৫শ’র বেশি শনাক্ত

লাইজুল ইসলাম: [২] স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১১১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ৮৫৭টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১১টি। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৪১৩ জন। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ৩৫ হাজার ৪৮৮টি। সুস্থ হয়েছেন এক হাজার ৫৩৩ জন আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ১২ হাজার ৬৫ জন।

[৩] এপর্যন্ত ৫৭৬১ জন মারা গেছেন। মারা যাওয়া ১৪ জনের মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী একজন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। বয়স বিবেচনায় ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৫১-৬০ বছরের মধ্যে একজন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১২ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন এবং বাকি দুজন রাজশাহী বিভাগের।

[৪] ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ২৩ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৭ দশমিক ৭৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৭২ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৪৫ শতাংশ।

[৫] গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে নতুন করে যোগ হয়েছেন ৭৬৬ জন আর একই সময়ে ছাড়া পেয়েছেন ৬৬৯ জন। আইসোলেশনে যুক্ত হয়েছেন ১৮৭ জন আর ছাড় পেয়েছেন ২২৬ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১২ হাজার ১১১ জন। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়