শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৯:০৪ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফকিরহাটে ছেলে ও পুত্রবধু কর্তৃক মা-কে নির্যাতনের প্রতিবাদ

মো. সাগর মল্লিক: [২] মা এ এক অমুল্য সম্পদ। এই মা প্রতিটি সন্তানকে বুকে আগলে ধরে মানুষের মত মানুষ করে। তবে সেই সন্তান যখন মায়ের উপর চালায় অমানবিক নির্যাতন তখন এই মায়ের সারাজীবনের কষ্ট বৃথা যায়।

[৩] বাগেরহাটের ফকিরহাটে ঘটেছে এমনি দৃশ্য। ফকিরহাটের পাগলা শ্যামনগর এলাকার শেখ আক্কাস আলীর ছেলে শেখ ওমর ফারুক তার নিজ মা জোহরা খাতুন (৬৬)-কে অমানবিক নির্যাতন চালায়। যার প্রতিবাদে শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯ টায় পাগলা শ্যামনগর এলাকার তৈয়ব আলী বটতলায় এলাকাবাসী মানববন্ধন করেছে। মানববন্ধনে এলাকাবাসী বলে, যে সন্তান মাকে নির্যাতন করে সেই সন্তানের বিচার না হওয়া অবদি এই মানব বন্ধন চলবে। সামাজিকভাবে বয়কট করা হোক এই ওমর ফারুককে।

[৪] উল্লেখ্য গত ১৮ই অক্টোবর সকালে সুপারী ও নারকেল দেওয়াকে কেন্দ্র করে জোহরা খাতুন (৬৬)-কে অমানবিক ভাবে অত্যচার চালায় নিজ সন্তান শেখ ওমর ফারুক (৪৮) ও পুত্রবধু সোনিয়া (৩৫)। পরে এলাকাবাসী বৃদ্ধা জোহরা খাতুন (৬৬) কে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জানা যায় শেখ ওমর ফারুক ও তার স্ত্রী সোনিয়া প্রায়শই মা-বাবকে পাষবিক নির্যাতন চালায়। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়