শিরোনাম
◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস!

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০২:৫০ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা ইলিশ সংরক্ষণে নৌ পুলিশের অভিযানে ৫৮ কোটি টাকার জাল জব্দ

সুজন কৈরী : নৌ পুলিশের ৫২টি স্টেশন ৩৬ জেলায় অভিযান চালিয়ে ৫৭ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৬ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৭৫০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

অভিযানকালে ৫ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ১৩৬ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ১০০ টি মাছ ধরার নৌকা ও ট্রলার আটক করা হয়।

নৌ পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানকালে ১২৩ জনকে আটক করা হয়। এর মধ্যে ৩০ জনের বিরুদ্ধে মৎস আইনে ৬টি মামলা করা হয়েছে। ১৩টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ১৬ জনকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ১০ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

নৌ পুলিশ জানিয়েছে, অভিযানকালে উদ্ধার হওয়া মাছগুলো স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরন করা হয়েছে। এছাড়া মামলার আলামত হিসেবে রেখে জব্দ জালগুলোর বাকিটা নির্বাহী হাকিম ও মৎস কর্মকর্তাদের উপস্থিতিতে পুরিয়ে ধ্বংস করা হয়েছে।

এদিকে নৌ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. ফরিদুল ইসলামসহ অন্য কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম চাঁদপুরের চর জাপটা, বাকের চর, কলির চর, চর আব্দুল্লাপুরে বিশেষ মা ইলিশ রক্ষা অভিযান চালিয়ে ৬৯ লাখ মিটার কারেন্ট জাল ও ৬৩টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম বলেন, বিগত বছরগুলোর মা ইলিশর প্রজনন মৌসুমে এদের বিচরণ এলাকা পর্যবেক্ষন করে জানতে পেরেছি, এই প্রজনন মৌসুমে মা ইলিশ সাগর থেকে ডিম পারার জন্য প্রথমে বরিশাল, বরিশাল থেকে চাঁদপুর, সেখান থেকে সুরেশ^র, সেখান থেকে মাওয়া হয়ে সিরাজগঞ্জ চলে যায়। মা ইলিশ যাতে নিরাপদে ডিম ছাড়তে পারে আমরা সেই ব্যবস্থা করেছি। এই উদ্দেশ্যে নৌ পুলিশ এসব পয়েন্টে অভিযান চালাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়