শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ০৯:২১ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাল ভিসা দিয়ে প্রতারক চক্রের মূল হোতা গ্রেপ্তার

সুজন কৈরী : [২] রাজধানীর মিরপুরের শাহ্আলী থেকে বিভিন্ন দেশের জাল ভিসা প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক বিশ্বাস।

[৩] বৃহস্পতিবার সকালে র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর মিরপুরের শাহ্ আলীর উত্তর বিছিলের কুসুমবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেপ্তার সিদ্দিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে রাজাধানীর মিরপুর বিছিল, মাজার রোড ও মোহাম্মদপুরের রিং রোডসহ বিভিন্ন এলাকায় অক্টোপাস ২০১০ (বিডি লি. নামে অফিস খোলেন। এরপর বিদেশে যেতে ইচ্ছুক দেশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে মালয়েশিয়া, রাশিয়া, ইউরোপ ও ভারতসহ বিভিন্ন দেশে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখান। ওই চাকরির নামে জাল ভিসা দিয়ে প্রতারণা করছিলেন। তার বিরুদ্ধে মিরপুরের শাহ্ আলী থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়