শিরোনাম
◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ প্রবাসী কর্মীদের স্বার্থে আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ভারতের পরাজ‌য়ে আ‌মি খুশি : র‌বি শাস্ত্রী 

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২০, ০৭:০৩ সকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২০, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমান্তে মাছ ধরার সময় চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে বিএসএফের ‘নির্যাতন’

মঈন উদ্দীন: [২] নির্যাতনের শিকার এই জেলেদের বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- রাজশাহীর পবা উপজেলার গহমাবোনা গ্রামের মৃত জকিমুদ্দিনের ছেলে মো. আলম, আলমের ছেলে আনোয়ার, সাইদুর রহমানের ছেলে সিফাত এবং কসবা গ্রামের জুল্লুর ছেলে সোনারুল।

[৩] পবার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাছ ধরার সময় বুধবার ভোরে পদ্মা নদী থেকে এই চার জেলেকে তিনটি নৌকাসহ ধরে নিয়ে যায় বিএসএফ। সীমান্ত এলাকায় মাছ ধরার কারণে তাদের ব্যাপক নির্যাতন করা হয়।এই চার জেলের শরীরের বিভিন্ন অংশে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতনের পর বুধবার সন্ধ্যার পর বিএসএফ তাদের ছেড়ে দেয়। এরপর তারা বাড়ি ফিরে এলে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। বিএসএফ এই চার জেলেকে ছেড়ে দিলেও তাদের দুটি নৌকা দেয়নি বলেও জানান চেয়ারম্যান।

[৪] তিনি বলেন, মোট তিনটি নৌকাসহ চার জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এর মধ্যে একটি নৌকায় করে জেলেদের পাঠিয়ে দেয়া হয়েছে। কিš‘ ভাল দুটি নৌকা বিএসএফ দেয়নি। চেয়ারম্যান বলেন, জেলেরা সব বেসরকারি সং¯’া থেকে ঋণ নিয়ে নৌকা করে। একেকটি নৌকার দাম লাখ টাকা। নৌকা দুটি ফেরত পেলে ভাল হয়।

[৫] বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ চার জেলেকে ধরে নিয়ে গিয়ে নির্যাতনের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সারাদিনের মধ্যে যে কোনো সময় বিএসএফের সঙ্গে তাদের এ বিষয়ে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। তারা এ ঘটনার প্রতিবাদ জানাবেন। নৌকা ফেরত আনার চেষ্টা করবেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়