শিরোনাম
◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও শক্তিশালী ভূমিকম্প ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ১০:৩৫ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাম্প্রদায়িক শক্তির বিষ দাঁত উপড়ে ফেলতে হবে : আ জ ম নাছির উদ্দীন

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, হাজার বছর ধরে এই ভূখণ্ডে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছে। ভাতৃত্ববোধ এবং অসাম্প্রদায়িক মনোভাব বাঙালির চিরকালীন ঐতিহ্য।

[৩] বুধবার (২১ অক্টোবর) আসকারদিঘীর পাড় লোকনাথ মন্দির প্রাঙ্গণে জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমনের পক্ষ থেকে স্বল্প আয়ের মানুষের মাঝে শারদীয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৪] সাবেক এই সিটি মেয়র নাছির আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনা হয়েছে। এই অসাম্প্রদায়িক চেতনাবোধকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ। কিন্তু চিহ্নিত একটি সাম্প্রদায়িক শক্তি বাঙালির এই চিরকালীন সম্প্রীতি বিনষ্ট করতে নানামুখী অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়