শিরোনাম
◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক  ◈ যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! ◈ চসিক নির্বাচন: মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী করাতে চায় জামায়াত! ◈ রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম, সংশোধনের উদ্যোগ সরকারের ◈ সংসদের সামনের দিনগুলো কেমন হবে ◈ অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের ওপর ◈ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত ◈ ক্রিকেটের মতো সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার ◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় মৎসকন্যা আকৃতির জন্ম নেওয়া শিশুর মৃত্যু (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : বগুড়া শহরের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে জন্ম নেয়া অদ্ভুত আকৃতির শিশু মারা গেছে। বগুড়া শহরের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অদ্ভুত আকৃতির এক শিশুর জন্ম হয়েছে। সোমবার রাতে জন্ম নেয়া শিশুটির কোমর থেকে নিচের অংশ অনেকটা মৎস্য আকৃতির। যে কারণে শিশুটি ছেলে নাকি মেয়ে সেটিও নির্ধারণ করা যাচ্ছে না।

 

চিকিৎসকরা জানিয়েছেন, শহরের চারমাথা এলাকার বাসিন্দা মিতু আকতার সন্তান প্রসবের জন্য বিকেলে হাসপাতালে ভর্তি হন। রাত ৮টার দিকে কোনও অপারেশন ছাড়া স্বাভাবিকভাবে তিনি ওই শিশুটির জন্ম দেন। জন্মের পর দেখা যায়, কোমরের নিচ থেকে শিশুটির দুই পা একসঙ্গে জোড়া লাগানো এবং তার পায়খানা ও প্রস্রাবের কোনও অঙ্গ নেই শরীরে।

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার শামসুজ্জামান জানান, শিশুটির দুই পা এমনভাবে জোড়া লাগানো অবস্থায় রয়েছে যে, দেখতে মৎস্য আকৃতির মতো মনে হয়। কোমর থেকে নিচের অংশে অস্বাভাবিকতা থাকলেও শিশুর শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে। উন্নত চিকিৎসার জন্য শিশুটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে বলেও জানান এই চিকিৎসক।
শিশুটি জন্মের সাড়ে ৪ ঘণ্টা পর মৃত্যু বরণ করে বলেও জানান এই চিকিৎসক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়