শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়ার এডভান্স ট্রিটমেন্টের জন্য দেশে এডভান্স সেন্টার নেই, মুক্তির নামে তিনি গৃহে অন্তরীণ: মির্জা ফখরুল

শাহানুজ্জামান টিটু: [২] বিএনপি মহাসচিব বলেন, আমরা প্রথম থেকেই বলছি যে, ম্যাডাম অসুস্থ। আমরা যেটা চেয়েছিলাম, তার একটা এডভান্স ট্রিটমেন্ট। কারণ এখানে ডাক্তার যারা আছেন তারা বলছেন যে, ওয়াটস সি নিডস ইজ অ্যাডভান্স ট্রিটমেন্ট। এমনকি এই ডিজিজের জন্য যে এডভান্স ট্রিটমেন্টগুলো সেগুলো আসলে বাংলাদেশে নেই।

[৩] তিনি বলেন, ট্রিটমেন্টে আছে হয়ত কিন্তু সেই ট্রিটমেন্টের জন্য আনুসাঙ্গিক যে ব্যাপারগুলো আছে-রক্ত পরীক্ষা, অন্যান্য পরীক্ষা, একটা থ্যারাপী দেয়ার পরে তার ফলোআপ করার যে সমস্ত বিষয়গুলো সেগুলো এখানে পরিপূর্ণভাবে নেই।

[৪] মির্জা ফখরুল বলেন, আমাদের যুগ্ম মহাসচিব সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক যেটা বলেছেন তা সত্যি বলেছেন। সি ইজ রিয়েলী সিক। ম্যাডাম বলেননি এই কথাটা। হি থিংকস এন্ড উই অলসো থিংক সি নিডস বেটার ট্রিটমেন্ট।

[৫] তিনি বলেন, দুর্নীতির মামলায় সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা সাময়িক স্থগিত হলেও তিনি মুক্ত নন। বলা হচ্ছে যে, উনার সাজা স্থগিত করা হয়েছে। সাজা স্থগিত হলে তো তার ওপর তো কোনো বিধি-নিষেধ থাকার কথা না।

[৬] বিএনপি মহাসচিব বলেন, ডিফারেন্সটা হচ্ছে শুধু মাত্র হাসপাতাল থেকে তাকে তার বাসায় নিয়ে আসা হয়েছে। ওখানে তিনি হোমলি পরিবেশের মধ্যে আছেন।

[৭] রোববার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকের প্রশ্রের জবাবে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়