শিরোনাম
◈ আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে চলা একটি বিলাসবহুল প্রমোদতরী হঠাৎ ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, ৩ জনের মৃত্যু ◈ ল্যানসেট গ্লোবাল হেলথ এর রি‌পোর্ট : মার্কিন নিষেধাজ্ঞায় প্রতি বছর বিশ্বে সা‌ড়ে ৫ লাখ মানুষের প্রাণহানি ◈ অ্যাক্সিওসের দা‌বি: ইরানের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র নতুন খসড়া পাঠিয়েছে ◈ লা লিগায় জিত‌লো রিয়াল মা‌দ্রিদ, শি‌রোপা জ‌য়ে অ‌পেক্ষা বাড়‌লো বা‌র্সেলোনার ◈ আজ ৪ মে ২০২৬ দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম যা জানাগেল ◈ লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করলো ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা ◈ নির্বাচনের ভোট গণনা চলছে: ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে ১৬২ আসনে, তৃণমূল ১১৫ ◈ রাজধানীতে নতুন আতঙ্ক ছিনতাই ◈ ললিত মোদির দখলে ক্রিকেটের রত্নভাণ্ডার!

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ১১:১৬ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সখীপুরে গোপনে বিশ্ববিদ্যালয় ছাত্রীর গোসলের ভিডিও ধারণ, ২ যুবক গ্রেপ্তার

সাইফুল সানি: [২] টাঙ্গাইলের সখীপুরে গোপনে বিশ্ববিদ্যায়ে পড়ুয়া এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণ করে ছড়ানোর ভয় দেখিয়ে অনৈতিক প্রস্তাবের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দুই যুবকের নাম আশিক শীল (২৪) ও পাপ্পু (২৭)। তারা সখীপুর পৌর এলাকার বাসিন্দা। এ ঘটনায় শনিবার রাতে ওই ছাত্রী সখীপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন।

[৩] সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ জানান, বেশ কয়েকদিন আগে আশিক শীল গোপনে ওই ছাত্রীর গোসলের ভিডিও করে। সেই ভিডিও তার বন্ধু পাপ্পুকে দেখায়।

[৪] পরে ওই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়। এ ঘটনায় শনিবার রাতে ওই ছাত্রী বাদী হয়ে সখীপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। পরে পুলিশ প্রমাণসহ আশিক ও পাপ্পুকে গ্রেপ্তার করে। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।

[৫] এসআই ফয়সাল আরো জানান, আসামিদের কাছ থেকে জব্দকৃত ডিভাইসগুলো অধিকতর তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়