শিরোনাম
◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৯:২৪ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস ও চামড়াসহ আটক ২

সুজন কৈরী : [২] সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০ কেজি হরিণের মাংস, ২টি চামড়া, ৪০০ মিটার ফাঁদসহ ও ২ চোরাকারবারী আটক হয়েছেন। আটককৃতরা হলেন- শ্রী জামিনি রায় ও শ্রী অরুন মন্ডল।

[৩] রোববার বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আলম জানান, শনিবার রাত সাড়ে ১১ টায় গোপন তথ্যে কোস্ট গার্ড পশ্চিম জোনের আউটপোস্ট নলিয়ানের একটি টহল দল খুলনার কয়রার হড্ডা এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় আনুমানিক ১০ কেজি হরিণের মাংস, ২টি হরিণের চামড়া, ৪০০ মিটার হরিণ ধরা ফাঁদ ও ১টি মোটর সাইকেল জব্দ ও ২ জন চোরাকারবারীকে আটক করা হয়। আটক দুজন ও উদ্ধার মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হড্ডা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

[৪] কোস্ট গার্ডের কর্মকর্তা আরও জানান, কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন, মৎস্য সম্পদ রক্ষা, চোরাচালান নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়