শিরোনাম
◈ মোদিবিরোধী পোস্টের জেরে গুম করা হয়েছিল: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর ◈ বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, জালানি নিরাপত্তা কৌশলের নতুন রূপ ◈ বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর ◈ সীমান্তে কুমির ও সাপ মোতায়েন ভারতের জন্যে আত্মঘাতী হতে পারে ◈ ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী ◈ নারী সাফ ফুটবল ২৫‌মে শুরু, ভারতের গ্রুপে বাংলাদেশ ◈ কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি ভিন্ন ধরনের সেবা সরাসরি পাবেন: তারেক রহমান ◈ ক্রিকেটের সাথে গলফ খেললে আরও ২ হাজার রান করতে পারতাম: ক‌পিল দেব ◈ দেশে আসছে অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী ◈ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৮:৩৫ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন বাঁধা সত্ত্বেও উঠে গেলো ইরানের উপর থাকা অস্ত্র নিষেধাজ্ঞা

আসিফুজ্জামান পৃথিল: [২] ১৩ বছর পর, ইরান বিশ্ববাজার থেকে অস্ত্র কেনাবেঁচা করতে পারবে। পরমাণু কার্যক্রমের জন্য এই নিষেধাজ্ঞা আরোপ করেছিলো জাতিসংঘ। ২০১৪ সালে স্বাক্ষরিত একটি চুক্তির প্রভাবেই এই নিষেধাজ্ঞা উঠে গেছে। আল জাজিরা

[৩] এই সংবাদ জানিয়ে একটি বিবৃতি দিয়েছে ইরান। বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ রোববার থেকে ইরান কোনো আইনগত বাধা ছাড়াই যেকোনো দেশের কাছ থেকে নিজের প্রয়োজনমতো অস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনতে এবং যেকোনো দেশের কাছে বিক্রি করতে পারবে।’ এতে আরও বলা হয়েছে, বিশ্ব সমাজের জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে আন্তর্জাতিক সমাজ ইরানের পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব রক্ষা করেছে। পার্স টুডে

[৪] ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ বলেছেন, ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে গোটা বিশ্বের সঙ্গে ইরানের প্রতিরক্ষা সহযোগিতা স্বাভাবিক হয়ে গেছে। এ ঘটনাকে ইরানসহ আন্তর্জাতিক সমাজের জন্য তাৎপর্যপূর্ণ অভিহিত করে আজ সকালে এক টুইট বার্তায় তিনি বলেন, ‘অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ফলে বহুমুখী বিশ্বব্যবস্থা এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথে বিশ্ব আরেক ধাপ এগিয়ে গেল।’ ডেইলি সাবাহ

[৫] এদিকে ভিয়েনায় জাতিসংঘের সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি এক টুইট বার্তায় বলেছেন, ‘ইরানের সমরাস্ত্র কেনাবেচার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে। কাজেই এখন থেকে কোনো দেশ ইরানের সঙ্গে সমরাস্ত্র লেনদেনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার অজুহাত তুলতে পারবে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়