শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা প্রতিরোধে মাস্কের কোনও ভুমিকা নেই, বললেন, ট্রাম্পের করোনাভাইরাস উপদেষ্টা

আসিফুজ্জামান পৃথিল: [২] যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস একেবারেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এরইমধ্যে হোয়াইট হাউজ করোনাভাইরাস টাস্কফোর্স সদস্য ড. স্কট অ্যাটলাস মাস্কের প্রয়োজন নিয়ে প্রশ্ন তুলনে। এক টুইট বার্তায় অ্যাটলাস লিখেছেন, ‘মাস্ক কাজ করে? না।’ এই টুইটের সঙ্গে তিনি আমেরিকান ইন্সটিটিউট অব ইকোনমিক রিসার্চের একটি প্রতিবেদন যুক্ত করেন। সিবিএস

[৩] এই সমালোচিত নিউরোরেডিওলজিস্ট এর এই বক্তব্য সরাসরি মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসর গাইডলাইনের খেলাপ। সিডিসি বলছে, জনসমাগম হয় এমন স্থানে এবং যেসব ব্যক্তি নিজ বাড়িতে থাকেন না তাদের কাছে গেলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। এনবিসি

[৪] শুরু থেকেই মাস্কের বিরোধিতা করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি তার এই প্রিয়ভাজন উপষ্টোরও সমর্থন পেলেন। সম্প্রতি টাস্কফোর্সে মোটামুটি বিতর্কিতভাবেই অ্যাটলাসকে যুক্ত করেন ট্রাম্প। তিনি শুরু থেকেই বিভ্রান্তিমূলক কথা বলছেন বলে অভিযোগ রয়েছে। সিএনএন

[৫] এদিকে ড. অ্যান্টোনিয় ফাউচিসহ অন্যান্য উপদেষ্টারা বলছেন, মাস্ক পরার কোনও বিকল্প নেই। করোনাভাইরাস থেকে রক্ষায় সবচেয়ে সহজ ও ভালো বিকল্পই হলো মাস্ক বা অন্য কোনও কাপড় দিয়ে মুখ ঢেকে চলাফেরা করা। এমএসএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়