শিরোনাম
◈ একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি দেশে ফেরত গিয়েছিল কীভা‌বে? ◈ বিশ্বকাপ টিকিটের মাত্রাতিরিক্ত দাম, ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ◈ স্থবিরতা কাটাতে আলোচনায় স্থানীয় নির্বাচন, ইস্যু হতে পারে ‘জুলাই সনদ’ ◈ আইপিএল ম্যাচের টিকিটের মূল্য এক লাখ টাকা!‌ ◈ ভার‌তের কোচ গৌতম গম্ভীরকে ভিলেন আখ্যা দিলেন ফাফ ডু প্লে‌সি!‌ ◈ বিশ্ববাজারে কমেছে তেলের দাম ◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনার চেইন ছিনিয়ে নেয়ার সময় তিন নারী ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি: চট্টগ্রাম নগরীতে গাড়িতে যাত্রীবেশে ওঠে এক বৃদ্ধার গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগে তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- রুবিনা, শাহানা বেগম এবং রিপা আকতার। শনিবার নগরীর খুলশী থানার জাকির হোসেন রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।

সিএমপির বায়েজীদ জোনের এসি পরিত্রান তালুকদার জানান, শনিবার খুলশী বিজিএমইএ ভবন এলাকা থেকে তরু চৌধুরী নামে এক নারী মহেন্দ্র গাড়িতে উঠে নগরীর একে খান গেইট এলাকার অভিমুখে রওনা হয়। পথে নারী ছিনতাইকারী চক্রের সদস্যরা তার কাছ থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় ছিনতাইকারী চক্রের দুই সদস্য পালিয়ে গেলেও এলাকাবাসীর সহায়তায় তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রুবিনা এ চক্রের অন্যতম হোতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়