শিরোনাম
◈ ক্যালিফোর্নিয়ায় এবার সরাসরি ড্রোন হামলার পরিকল্পনা ইরানের, সতর্কবার্তা এফবিআইয়ের! ◈ ইসরায়েলের বিরুদ্ধে এবার একজোট যে ৮ মুসলিম দেশ ◈ জ্বালানি তেলের খোঁজে দৌড়ঝাঁপ, বিকল্প উৎস বের করা চ্যালেঞ্জ ◈ ফিফা সভাপতি বল‌লেন, বিশ্বকাপে ইরান দল‌কে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র ◈ মধ‌্যপ্রা‌চ্যে সংঘা‌তের কার‌ণে এখ‌নো ভার‌তে আটকা দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের ক্রিকেটাররা ◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৫:১১ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

সাবরীন জেরীন: [২] মাদারীপুর সদর হাসপাতালে নার্সের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। তবে আধুনিক যন্ত্রপাতি না থাকার পাশাপাশি নবজাতকের ওজন ৭০০ গ্রাম হওয়ায় তাকে বাঁচানো যায়নি বলে দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

[৩] স্বজনরা জানায়, অসুস্থ অবস্থায় সন্তান সম্ভাবা মহিষেরচর এলাকার মামুন খানের স্ত্রী আমেনা বেগম গত বুধবার সকালে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হন। শুক্রবার রাত তিনটার দিকে প্রসব ব্যাথা উঠলে এখানে চিকিৎসা সম্ভব না উল্লেখ করে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতাল থেকে বের হওয়ার সাথে সাথে সড়কেই পুত্র সন্তানের জন্ম হয়। পরে পুনরায় নবজাতক ও মাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে চিকিৎসক মনিরুল ইসলাম পাভেলের পরামর্শে নবজাতকের জন্য প্রয়োজনীয় সব ওষুধ এনে দিলে তা প্রয়োগ করতে দেরি করেন কর্তব্যরত নার্স সুমা হালদার। পরে শনিবার সকাল আটটার দিকে নবজাতক মারা গেছে বলে স্বজনদের জানানো হয়।

[৪] নবজাতকের বাবা মামুন খান বলেন, নার্সের অবহেলায় আমার শিশু মারা গেছে। আমি এর বিচার চাই। এ ব্যাপারে অভিযুক্ত চিকিৎসক ও নার্স সদর হাসপাতালে না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

[৫] হাসপাতালের নার্সদের সুপার ভাইজার সাহিদা সুলতানা বলেন, নবজাতকের ওজন কম হওয়া ও প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি না থাকার কারণেই নবজাতকের মৃত্যু হয়েছে।

[৬] মাদারীপুর সিভিল সার্জনের মুখপাত্র মেডিক্যাল অফিসার ডা. খলিলুজ্জামান জানান, স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়