শিরোনাম
◈ কথা শুন‌লেন না ইনফান্তিনো, ক্যারিবিয়ান যুব টুর্নামেন্টে উপ‌স্থিত হওয়ায় আরও গভীর হলো ফিফার দ্বন্দ্ব ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝুঁকি আছে? ◈ ইউএস ও‌পে‌নে আলকারাজের সঙ্গে জুটি বেঁধে খেলবেন সেরিনা উইলিয়ামস, ঘোষণা আয়োজকদের ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের নির্বাচনে পাকিস্তান-সমর্থিত প্যানেলের দাপুটে জয় ◈ ফারাক্কার সব গেইট খুলে দিতে শুভেন্দুকে বিহারের মুখ্যমন্ত্রীর ফোন ◈ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ডেথ রেফারেন্সের রায় আজ ◈ দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৩:৩৮ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের চিকিৎসাসেবা উন্নত রাষ্ট্রকেও হার মানিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের চিকিৎসাসেবা উন্নত রাষ্ট্রগুলোকেও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। যুগান্তর

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা পরীক্ষার একটিমাত্র ল্যাব ছিল; এখন ১১০টি ল্যাব হয়েছে। করোনা রোগী রাখার কোনো বেড ছিল না, এখন ২০ হাজার বেড রয়েছে। যেসব রাষ্ট্রে টাকা-পয়সার অভাব নেই, যন্ত্রপাতির অভাব নেই- তারাও করোনা সামাল দিতে হিমশিম খাচ্ছে। সেই তুলনায় সীমিত লোকবল আর যন্ত্রপাতি দিয়ে কাজ করে বাংলাদেশের মানুষ ভালো আছে।

তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প যে চিকিৎসা পেয়েছেন বাংলাদেশের নাগরিকরাও সেই একই চিকিৎসা পেয়েছেন। বাংলাদেশের চিকিৎসাসেবা উন্নত রাষ্ট্রগুলোকেও হার মানিয়েছে।

করোনাভাইরাস সংক্রমণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ওয়াজ মাহফিল, পূজা, ধর্মীয় অনুষ্ঠান, বিয়েসহ সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন হলেই আমরা করোনা ভ্যাকসিন পাব- সেই ব্যবস্থা নেয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চলমান ধর্ষণের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরম অস্বস্তি বোধ করছেন। তার নির্দেশে দুই দিনের মধ্যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করে আইন পাস করানো হয়েছে। নারী কেলেঙ্কারি ঘটনায় জড়িত হলে দলমত নির্বিশেষে কোনো ঘনিষ্ঠজনকেও রেহাই দেয়া হবে না।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. আ. ছালাম পিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আ. মজিদ ফটো প্রমুখ।

  • সর্বশেষ