শিরোনাম
◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার ◈ সাভারে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ◈ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের রিপাবলিকান পার্টি ◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু ◈ স্থানীয় সরকার নির্বাচন ইস‌্যু‌তে ম‌তের অ‌মিল, জোটে থেকেই জামায়াতকে চাপে রাখতে চায় এনসিপি ◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয় ◈ দুই গোলে পিছিয়ে পড়েও জয় পে‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ শ্রমিক বিক্ষোভের শঙ্কায় গাজীপুরে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ ১৬ মিনিটেই চার গোল, ভিয়ারেয়ালকে ৬-০ গোলে হারা‌লো পিএসজি

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৯:৫৮ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণফোরামকে তৃণমূলে সংগঠিত করতে বললেন ড. কামাল হোসেন

শিমুল মাহমুদ: [২] দলের কেন্দ্রীয় কমিটির সভায় গণফোরামের সভাপতি ড.কামাল হোসেন বলেন, আপনারা জেলায় জেলায় দলকে সংগঠিত করুন, দলে তরুণ ও নারীদের সংখ্যা বাড়ান। দলের পক্ষ থেকে সারাদেশে সভা-সমাবেশ করুন এবং গণফোরামের নীতি-আদর্শ মানুষের কাছে তুলে ধরুন।

[৩] তিনি বলেন, দেশে গণতন্ত্রকে কার্যকর করতে হবে। গণতন্ত্র শুধু বইয়ের পাতায় থাকলে চলবে না, মানুষকে অধিকার ভোগ করে দেওয়ার সুযোগ আমাদের তৈরি করে দিতে হবে।

[৪] ড. কামাল হোসেন বলেন, সংগঠন শক্তিশালী হলে দেশে সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রকে আরও প্রাতিষ্ঠানিকভাবে গড়তে পারব, আমাদের যে স্বাধীনতার লক্ষ্য সেটাকে আমরা বাস্তবে রুপান্তরিত করতে পারব।

[৫] দলের সদস্য বাড়ানোর তাগিদ দিয়ে গণফোরামের সভাপতি বলেন, এই সদস্য শুধু নামকাওয়াস্তে চাঁদা নেওয়ার জন্য নয়। যাদেরকে সদস্য করা হবে, তাদের সত্যিকার অর্থে পরিবর্তনের জন্য কাজ করতে হবে।

[৬] আমরা দেখেছি, জেলা জেলায় নেতারা বলেছেন, অনেক মানুষ আগ্রহ নিয়ে এগিয়ে আসছেন গণফোরামের সদস্য হওয়ার জন্য। এটা খুব ভালো লক্ষণ। কেন্দ্রীয় কমিটির বৈঠকে মিলিত হওয়ায় সদস্যদের ধন্যবাদ জানান কামাল।

[৭] শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে গণফোরামের কেন্দ্রীয় কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। গত ১২ মার্চ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনের পর এটিই কমিটির প্রথম সভা। সভায় আহ্বায়ক কমিটির ৭০ সদস্যসহ ১৩০ জন প্রতিনিধি অংশ নেন।

  • সর্বশেষ