শিরোনাম
◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৪:৫৮ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ বাউল সম্রাট লালন সাঁই এর ১৩০তম তিরোধান দিবস

আব্দুম মুনিব: [২] আজ পহেলা কার্তিক বাউল সম্রাট লালন সাঁই এর ১৩০তম তিরোধান দিবস তথা মৃত্যুবার্ষিকী। কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে এ দিনে লালন স্মরণোৎসব ও মেলা হয়ে থাকে বহু বছর ধরে। তবে মহামারী করোনা এবার সেই অনুষ্ঠান এবার হচ্ছে না। লালন একাডেমী এ স্মরণোৎসব ইতিমধ্যে বাতিল করে দিয়েছে।

[৩] তবে তিরোধান দিবসের সব অনুষ্ঠান বাতিল করলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তানুরাগী দর্শনার্থীরা অবস্থান নিয়েছেন মাজারের বাইরে আশপাশের এলাকায়। এদিকে মাজারের মুল ফটকে তালা ঝুলিয়ে দেয়ায় ভক্তানুরাগী ও দর্শনার্থীদের ক্ষোভের অন্ত: নেই। সীমিত পরিসরে হলেও অন্তত সাধুসঙ্গ আয়োজনের দাবি করেন বাউলরা।

[৪] বাংলা ১২৯৭ সালের পহেলা কার্তিক সাধক পুরুষ লালন সাঁই দেহত্যাগ করেন। এরপর থেকে লালনের অনুসারীরা প্রতি বছর ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করে আসছেন। প্রতিবার তিরোধান দিবসে ছেঁউড়িয়ায় সাঁইজির ধামে বসে হাজারো ভক্তানুরাগীদের মিলন মেলা।

[৫] কয়েকদিন আগে থেকেই দূর-দুরান্ত থেকে লালন ভক্তরা এসে একাডেমি ভবনের নিচতলার পুরো মেঝে জুড়ে আসন পেতে বসতেন। আর উৎসবের দিনগুলোতে তো আখড়াবাড়ির আঙ্গিনা ছাড়িয়ে মরা কালী নদীর পাড় অব্দি বিস্তীর্ণ জায়গা জুড়ে হাট বসতো বাউল সাধুদের। তবে এবারের দৃশ্যপট আলাদা, পুরো আখড়াবাড়ি জুড়ে সুনশান নিরবতা। আখড়া বাড়ির প্রধান ফটকে ঝুলছে তালা।

[৬] কারণ, করোনা পরিস্তিতিতে লালন একাডেমী কর্তৃপক্ষ এক সভায় এবারের তিরোধান দিবসের অনুষ্ঠান বাতিল করে দেন। তাই এবার সহজ মানুষদের মহা সম্মিলন হচ্ছেনা। হচ্ছে না গুরু শিষ্যের ভাবের আদান প্রদান। আত্মশুদ্ধির মাধ্যমে মুক্তির পথ খুঁজে বেড়ানো মানুষগুলো এবারের তিরোধান দিবসে সাঁইজিকে স্মরণ করবে করবে নিজ নিজ ধামে। এদিকে অনুষ্ঠানিকতা বাতিল করে মাজারের মুল ফটকে তালা ঝুলিয়ে দেয়ায় ক্ষোভের অন্তনেই ভক্তানুরাগী ও দর্শনার্থীদের। বাউল সাধুদের চাওয়া লালন একাডেমি’র উচিৎ ছিল সীমিত পরিসরে হলেও সাধু সঙ্গের ব্যবস্থা করা।

[৭] পরিস্থিতির পরিবর্তন হলে পরে বড় পরিসরে উৎসবের আয়োজন করা হবে বলে জানান লালন একাডেমীর সভাপতি ও জেলা প্রশাসক আসলাম হোসেন। কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসেন জানান,'এ বছর করোনার কারণে তিরোধান দিবসটি আমরা স্থগিত করেছি। লালনের এই সমাবেশে হাজার হাজার মানুষ একত্রিত হয়। সেক্ষেত্রে করোনার সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে, তাই এ বছর এ সিদ্ধান্ত।'

[৮] ১৮৯০ সালে ফকির লালন শাহ মৃত্যুবরণ করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ