শিরোনাম
◈ বিশ্ববাজারে প্রতিযোগিতা বাড়ায় নতুন কৌশল নিচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে তেল অবকাঠামো লক্ষ্যবস্তু, বিশ্ব অর্থনীতিতে শঙ্কা ◈ অর্থ সংকট থাকলে সরকার বন্ড দিতে পারে: বিআইপিপিএ ◈ সরবরাহ সংকট কাটেনি, তেল নেই অনেক পাম্পেই ◈ যুদ্ধের ছায়া প্রবাসজীবনে, দেশে উদ্বেগে পরিবার ◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৬:০৯ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদককাণ্ডে বিবেক ওবেরয়ের স্ত্রীকে নোটিস

অনলাইন ডেস্ক: সান্ডালহুড মাদক মামলায় নতুন করে বিপাকে ওবেরয় পরিবার। ওবেরয়দের মুম্বাইয়ের বাড়িতে তল্লাসির পর এবার বিবেক ওবেরয়ের স্ত্রী প্রিয়াঙ্কা আলভাকে নোটিস পাঠাল সিসিবি।

সান্ডালহুড মাদক মামলায় বিবেক ওবেরয়ের শ্যালক আদিত্য আলভার নাম জড়ানোর পর থেকেই শুরু হয় শোরগোল। আদিত্য আলভার খোঁজে গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিবেক ওবেরয়ের মুম্বাইয়ের বাড়িতে তল্লাসি চালায় সিসিবি। সেখানে আদিত্যর খোঁজ পাওয়া যায়নি। এরপরই আদিত্য আলভার নামে জারি করা হয় লুকআউট নোটিস।

বৃহস্পতিবার ওবেরয়দের বাড়িতে তল্লাসির পর আজ শুক্রবার বিবেকের স্ত্রীর নামে নোটিস পাঠায় সিসিবি। যদিও বিবেক ওবেরয়দের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

প্রসঙ্গত সান্ডালহুড মাদক মামলায় দক্ষিণী অভিনেত্রী রাগিনী দ্বিবেদীর নাম জড়ানোর পর তাকে গ্রেফতার করে সিসিবি। রাগিনী দ্বিবেদীকে জিজ্ঞাাবাদের সময়ই উঠে আসে আদিত্য আলভার নাম। আদিত্য নিজের বাড়িতে বিভিন্ন পার্টির আয়োজন করতেন। সেখানেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন অভিনেতারা মাদক সেবন করতেন বলে অভিযোগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়