শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৪:৫১ সকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউ সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল মাত্র ১১ ঘণ্টার মধ্যেই প্রকাশ

শাহীন খন্দকার: [২] সিনিয়র স্টাফ নার্স নিয়োগের লিখিত পরীক্ষা  শুক্রবার সকাল ৯টা থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত রাজধানীর ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আইডিয়াল কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও সরকারী উচ্চ বিদ্যালয় এবং তেজগাঁও কলেজসহ মোট ৬টি কেন্দ্রে একই সময়ে অনুষ্ঠিত হয়। কর্তৃপক্ষ জানান, সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে  মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করাসহ ফলাফল প্রকাশের সকল প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ ও যাবতীয় কর্মকাণ্ড সম্পন্ন করে রাত সাড়ে ৯টায় পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmmu.edu.bd - এ প্রকাশ করা হয় এবং নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হয়।

[৩] মোট ৬০০ পদের বিপরীতে চাকুরী প্রত্যাশী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫ হাজার ৮ শত ২১ জন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া রাজধানীর ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ-সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম প্রমুখ ছাড়াও ডীনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপচার্য্যের সঙ্গে ছিলেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়