শিরোনাম
◈ থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী : বিমানমন্ত্রী ◈ ১৮ মাস পর নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস ◈ পরাজয় দিয়ে মৌসুম শুরু ‌মে‌সির ইন্টার মায়ামির ◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান!

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০৩:৩০ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আলু, চাল ও পেঁয়াজ নাগালের বাইরে, বাড়তি দামে বিক্রি হচ্ছে তেল

লাইজুল ইসলাম: [২] গত ১২ অক্টোবর থেকে হঠাৎ করেই বাজারে আলুর দাম বাড়তে থাকে। ২৫ টাকার আলু ৪০ টাকা হয়ে যায়। এরপর দিন বাজারে আলুর দাম দাড়ায় ৫৫ টাকায়। শুক্রবার রাজধানীর খুচরা বাজারে আলু বিক্রি হয়েছে ৬০ টাকা করে। যদিও ৩০ টাকা করে আলু বিক্রির নির্দেশনা দিয়েছে কৃষি বিপনন অধিদপ্তর।

[৩] রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি দোকানিরা রাজশাহীর আলু বিক্রি করেছেন ৪৪, বিক্রমপুর ৪০ ও লাল আলু ৪২ টাকা। শ্যামবাজারে আলু বিক্রি হচ্ছে রাজশাহীর ৪০, বিক্রিমপুরের ৩২-৩৪ ও লাল আলু ৩৬ টাকা।

[৪] পেঁয়াজ এখনো বেশি দামেই বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে পাবনা-ফরিদপুর-মানিকগঞ্জ ৮২-৮৪ টাকা। চায়না পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ ও বার্মা পেঁয়াজ ৭৬ টাকা করে বিক্রি হচ্ছে।

[৫] আদা-রসুনও বাড়তি দামে বিক্রি হচ্ছে। চায়না আদা ২৩০, কেরেলা আদা ১৬০ টাকা। চায়না রসুন ১১০, তিন দানা রসুন ১২০, একদানা রসুন ৪০০ টাকা।

[৬] বোতলজাত তেল বিক্রি হচ্ছে বাড়তি দামে। দুই সপ্তাহ আগে হঠাৎ করেই বৃদ্ধি পায় দাম। এক লিটারের বোতলে ৫ টাকা ও ৫ লিটারের বোতলে বৃদ্ধি পায় ১৫ টাকা। সম্পাদনা : ইসমাঈল ইমু

  • সর্বশেষ
  • জনপ্রিয়