শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মায় ডুবোচরে আটকে যাওয়া লঞ্চ থেকে ৩০০ যাত্রীকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

সুজন কৈরী : পদ্মা নদীতে যাত্রীবাহী একটি লঞ্চের ৩০০ যাত্রীকে উদ্ধার করেছে মাওয়া কোস্ট গার্ডের সদস্যরা। শুক্রবার সকালে লঞ্চটি ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট থেকে শরিয়তপুরের মাঝিরকান্দি যাচ্ছিল। পথে জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর নিচে গ্রাউন্ডিং হয়ে লঞ্চটি ডুবে যাওয়ার উপক্রম হয়। খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের মাওয়া পদ্মা সেতু কম্পোজিট স্টেশন দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরুকরে। পরে এম ভি মালেক দরবেশ-১ নামক লঞ্চটিতে থাকা ৩০০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যাত্রীদের অন্য লঞ্চে করে নিরাপদে যার যার গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করে কোস্ট গার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা হায়াত ইবনে সিদ্দিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পানি কম থাকায় ও বেশি যাত্রী বহন করায় এ ঘটনা ঘটেছে। উদ্ধারকৃতদের পরবর্তীতে অন্য লঞ্চে করে নিরাপদে গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করা হয়।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. শাহদাত হোসেন জানান, লঞ্চটি পদ্মার চরে আটকে গিয়েছিল। কয়েকদিন ধরে নদীর ওই জায়গায় ডুবোচরে লঞ্চ আটকে যাওয়ার ঘটনা ঘটছে। এছাড়া ওই লঞ্চটির ধারণক্ষমতা ছিল ১৫০ জনের আর যাত্রী নেয়া হয়েছিল ১৬৫ জন বলে দাবি করেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়