শিরোনাম
◈ ইরানের পদক্ষেপে উদ্বেগ, হরমুজে নিরাপদ চলাচলে ২২ দেশের অঙ্গীকার ◈ জামালপুরে ভাসমান ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, চার শিশুর মৃত্যু ◈ রাজধানীসহ ১৫ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, ১৫ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ বাংলাদেশ খুলেছে দরজা, ভারত কবে দেবে পূর্ণ ভিসা সেবা? ◈ ডলার বাড়ায় চাপে স্বর্ণ, দামে বড় দরপতন ◈ রোনালদোকে ছাড়াই দল ঘোষণা করল পর্তুগাল ◈ আপনি সবার চেয়ে বড় অনুপ্রবেশকারী, ঈদের মঞ্চে মোদিকে কেন এ কথা বললেন মমতা ◈ ইরা‌নের স‌ঙ্গে সংঘাতের মাঝেই ইসরায়েলকে কড়া শাস্তি দিলো ফিফা, মোটা অঙ্কের জরিমানা ◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি: তারেক রহমান

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্লিনে ইহুদি পরিবারের কাছ থেকে নাজিদের চুরি করা পেইন্টিং উদ্ধার

রাশিদুল ইসলাম : [২] ৮৭ বছর আগে পেইন্টিংটি চুরি গিয়েছিল। ১৯৩৩ সালে এক ইহুদি পরিবার যখন পালিয়ে যায় তারপর তাদের বাড়িতে লুটপাট চালানোর সময এটি চুরি হয়। পেইন্টিংটি তার মালিকের উত্তরাধিকারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। সিএনএন

[৩] পেইন্টিংটিতে দুই তরুণ তরুণীকে শীতে হেঁটে যেতে দেখা যাচ্ছে। ‘উইন্টার’ নামে এ পেইন্টিংটি আঁকেন তখনকার বিখ্যাত চিত্রশিল্পী গারি মেলচার্স। এই শিল্পীসহ অন্যান্য শিল্পীর অন্তত ২’শ পেইন্টিং লুট হয়ে যায়। ‘উইন্টার’ পেইন্টিংটি ছিল এক ধনাঢ্য ইহুদি পরিবারের বাসায়।

[৪] নিউইয়র্কে গত বৃহস্পতিবার এফবিআই’এর অফিসে পেইন্টিংটি হস্তান্তর করা হয়। ওই পরিবারটি ইহুদি হওয়ার কারণে তাদের সব জিনিসপত্র হারিয়েছিল। কিন্তু তারা কখনো আশা হারিয়ে ফেলেননি। এ মন্তব্য করে ইউএস এ্যাটর্নি এ্যান্থনি টি ব্যাকন বলেন পরিবারটি তাদের পেইন্টিংটি ফিরে পেয়ে সব হারানোর বেদনা কিছুটা হলেও লাঘব করতে পারবে।

[৫] তিরিশ ও চল্লিশের দশকে নাজিরা ইহুদি পরিবারগুলোর বাড়ি ঘরে ব্যাপক লুটপাট চালায়। কিংবা তাদের অনেক মূল্যবান জিনিসপত্র ফেলনা দামে বিক্রি করতে বাধ্য করে। একটি ডাটাবেজ থেকে জানা যায় অন্তত ২৫ হাজার মূল্যবান জিনিসপত্র লুটপাট হয়ে গিয়েছিল। তবে বিশেষজ্ঞরা বলছেন লুটপাটকৃত জিনিসপত্রের সংখ্যা আরো বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়