শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ১২:৩৩ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি: [২] জেলার আদমদীঘি উপজেলার কড়ই পূর্ব পাড়া মাঠের ধানক্ষেত থেকে নাঈম হোসেন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার কড়ই পূর্ব পাড়া মাঠে গভীরনলকূপ ঘরের পাশে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। নিহত নাঈম উপজেলার কড়ই সরকার পাড়ার নাসির উদ্দিনের ছেলে।

[৩] জানা যায় , উপজেলার কড়ই সরকার পাড়ার গ্রামের নাসির উদ্দিনের ছেলে নিহত নাঈম হোসেন পেশায় অটো চার্জার চালক ছিলেন। বৃহস্পতিবার বিকেলে মাদক সেবন করে কড়ই পূর্বপাড়া মাঠে গভীর নলকূপ ঘরের পাশের জমিতে অসুস্থ হয়ে মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

[৪] আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন এ প্রতিবেদক-কে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে সে মাদকাসক্ত ছিল, তার লাশের পাশে ছিল নেশা জাতীয় দ্রব্য। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানাা যাবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়