শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ১২:০২ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন: আসামি সুমনের মুঠোফোন উদ্ধার

অহিদ মুকুল: [২] নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউপির জয়কৃষ্ণপুর গ্রামের খালপাড়ে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও পর্নোগ্রাফি মামলায় রিমান্ডে থাকা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি সামছুদ্দিন সুমনের স্বীকারোক্তি অনুযায়ী তার ব্যবহৃত মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে।

[৩] বিষয়টি নিশ্চিত করেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালী পিবিআই ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান।

[৪] তিনি আরো জানান, রিমান্ডে থাকা আসামি সামছুদ্দিন সুমন তার ব্যবহৃত মোবাইলটি ঘটনার পর বিক্রি করে দিয়েছিল। রিমান্ডে আনার পর জিজ্ঞাসাবাদে সে মোবাইল বিক্রির বিষয়টি স্বীকার করে।

[৫] তার দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১৪ অক্টোবর) রাতে ফেনী জেলা শহরে শান্তিনিকেতন এলাকা থেকে মুঠোফোনটি উদ্ধার করা হয়।

[৬] উদ্ধারকৃত মুঠোফোনের মাধ্যমে সন্ত্রাসীদের অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। এদিকে ঘটনার প্রতিবাদ ও আসামিদের শাস্তির দাবিতে নোয়াখালী জেলা শহর, হাতিয়া উপজেলাসহ বিভিন্ন উপজেলায় বৃহস্পতিবারও মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়