শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৭:১৭ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়কের পাশে মিললো জীবিত নবজাতক

ডেস্ক রিপোর্ট: রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-১ নম্বর গেটের পাশে কাপড়ের ব্যাগ থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটি বর্তমানে ঢাকা শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. রেজওয়ানুল আহসান বিপুলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হাবিবের সঙ্গে বলেন, বুধবার বিকেলে নিকুঞ্জ-১ নম্বর গেট সংলগ্ন ফুটপাতে পড়ে থাকা একটি কাপড়ের ব্যাগের ভেতর লাল কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় নবজাতক দেখতে পায় পথচারীরা। সেখানে ভিড় দেখে উপস্থিত হন পুলিশের এক সার্জেন্ট। পরে তিনি শিশুটিকে কুর্মিটোলা নিয়ে গেলে সেখানে করোনার ইউনিটের কারণে ভর্তি নেওয়া হয়নি। আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। পরে তাকে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করানো হয়।

সেখানে নবজাতকটি আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. রিজওয়ানুল হাসান বিপুলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তিনি আমাদের জানিয়েছেন, শিশুটি ভালো আছে।

তিনি আরো বলেন, ব্যাগের ভেতর ওই নবজাতককে কে বা কারা রাস্তায় ফেলে গেছে, সেটা আমরা তদন্ত করে দেখছি। তবে আশেপাশের লোকদের কাছে আমরা জানতে পেরেছি কোনো একটি প্রাইভেটকার থেকে কাপড়ের ব্যাগটি সেখানে ফেলে গেছে। বিষয়গুলো আসলে কতটুকু সত্য সবকিছু নিয়ে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া ওই নবজাতকটিকে দেখে ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ ঘণ্টা আগে তার জন্ম হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়