শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০১:৪৯ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] “মিতু” হত্যার আসামি ভোলা চাঁদাবাজি মামলায় গ্রেফতার

রাজু চৌধুরী: [২] চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু আক্তার মিতু হত্যায় অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলাকে এবার চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

[৩] বৃহস্পতিবার (১৫) দুপুরে নগরীর বাকলিয়া থানার রাজাখালী ৫ নম্বর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মইন উদ্দিন বলেন, 'এমদাদুল আলম নামে রাজাখালীর এক ব্যবসায়ীর মামলায় তাকে গ্রেফতার করা হয়। ভোলা তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। বৃহস্পতিবার সকালে এ মামলা দায়েরের পর ভোলাকে গ্রেফতার করা হয়। তদন্তের পর বিস্তারিত বেরিয়ে আসবে।

[৪] এদিকে গ্রেফতারের পরে এহতেশামুল হক ভোলাকে বিকেলে আদালতে উপস্থাপন করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (চকবাজার জোন) মোঃ রাইসুল ইসলাম জানান, এহতেশামুল হক ভোলা একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, এর আগে মিতু হত্যা মামলায়ও গ্রেফতার হয়েছিলেন। পরবর্তীতে এ মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি কারাগার থেকে মুক্তি পান। বিভিন্ন মামলার খরচ চালাতে সে ব্যাপক চাঁদাবাজি শুরু করে। তারই ধারাবাহিকতায এমদাদুল আলম নামে একজন ব্যবসায়ীর কাছে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়