শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০১:০৪ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে ককটেলসহ ইউপি চেয়ারম্যান আটক

সাবরীন জেরীন: [২] মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হাওলাদার ও তার ভাই বখতিয়ার হাওলাদারকে ককটেল ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‌্যাব।

[৩] বুধবার (১৪ অক্টোবর) রাত ৩টার দিকে শহরের বিসিক শিল্প নগরী এলাকার বাসায় অভিযান চালিয়ে ৪টি ককটেল ও একটি রামদা উদ্ধার করে র‌্যাব-৮।

[৪] র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার ইফতে খায়রুজ্জামান জানান, আক্তার হাওলাদের ভাই বখতিয়ার হাওলাদার একটি মামলার আসামি। তাকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হয়।

[৫] এ সময় তল্লাশি চালিয়ে চেয়ারম্যানের বাসায় ককটেল ও দেশীয় অস্ত্র পাওয়া গেছে। এ ঘটনায় বখতিয়ার হাওলাদারকে গ্রেফতারের পাশাপাশি চেয়ারম্যান আক্তার হাওলাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়