শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ১২:৪৪ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অটোপাস সিদ্ধান্তের পুনর্বিবেচনা ও বিদ্যালয় খোলার দাবি জানিয়েছে জাতীয় শিক্ষক ফোরাম

শরীফ শাওন: [২] শিক্ষকরা বলেন, অনেক শিক্ষার্থী এসএসসি থেকে এইচএসসিতে ভালো ফলাফল পেয়ে থাকে। করোনার কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনা না করলেও, ভালো শিক্ষার্থীরা লক্ষ্য অটুট রেখে পড়াশোনা করেছে।

[৩] তারা আরও বলেন, এসএসসিতে অনেকে ভালো জিপিএ পেলেও প্রকৃত মেধাবীরাই এসইএসসিতে ভালো জিপিএ পেয়ে থাকে। অটোপাসের সিদ্ধান্তে খারাপ শিক্ষার্থীরাও গড়ে ভালো জিপিএ পাবে এবং প্রকৃত মেধাবীদের অবমূল্যায়ন হবে।

[৪] বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় শিক্ষক ফোরামের ঢাকা মহানগর শাখার অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

[৫] বক্তারা বলেন, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গৃহবন্দী থাকায় শিক্ষার্থীরা নানারকম মানসিক হতাশায় ভুগছে। এই অবস্থায় শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া আবশ্যক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়