শিরোনাম
◈ একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি দেশে ফেরত গিয়েছিল কীভা‌বে? ◈ বিশ্বকাপ টিকিটের মাত্রাতিরিক্ত দাম, ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ◈ স্থবিরতা কাটাতে আলোচনায় স্থানীয় নির্বাচন, ইস্যু হতে পারে ‘জুলাই সনদ’ ◈ আইপিএল ম্যাচের টিকিটের মূল্য এক লাখ টাকা!‌ ◈ ভার‌তের কোচ গৌতম গম্ভীরকে ভিলেন আখ্যা দিলেন ফাফ ডু প্লে‌সি!‌ ◈ বিশ্ববাজারে কমেছে তেলের দাম ◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ১১:৫৬ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাখাইনে শিশু হত্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন জাতিসংঘ

আসিফুজ্জামান পৃথিল: [২] মিয়ানমারের রাখাইন রাজ্যে শিশু হত্যা ও নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে জাতিসংঘ। চলতি মাসের শুরুর দিকে রাখাইনে নিরাপত্তা বাহিনীর হাতে দুই শিশু নিহতের ঘটনায় বুধবার এক বিবৃতিতে জাতিসংঘের সংস্থাগুলো ‘দুঃখ ও শোক’ প্রকাশ করা হয়। সেইসাথে শিশু নিহতের ঘটনার পূর্ণ, স্বচ্ছ এবং দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে তারা। ইউএননিউজ

[৩] জাতিসংঘের সংস্থাগুলো এক বিবৃতিতে জানিয়েছে, বুথিডং টাউনশিপ এলাকায় ৫ অক্টোবর ঘটনাটি ঘটেছে। ২০১৯ সালের মাঝামাঝি সময় থেকে এই স্থানটি মিয়ানমার সেনাদের শিশু নির্যাতনের হটস্পট হিসেবে পরিচিতি পায়। ইউনিসেফ

[৪] জানা গেছে, ঘটনার দিন শিশুরা প্রায় ১৫ জন স্থানীয় কৃষকের একটি দলের অংশ ছিল। মিয়ানমারের সেনারা শত্রুদের সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের সামনে হাঁটতে বাধ্য করা হয়। পরে মিয়ানমারের সেনাদের সঙ্গে আরাকান সেনাবাহিনীর মধ্যে লড়াই শুরু হয়। তখনই এই ২ শিশু মারা যায়।[৫] জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, ‘এ ঘটনায় আমরা দুঃখিত ও শোকাহত এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। শিশুদের ব্যবহার ও হত্যায় যে-ই জড়িত থাকুক না কেন, তাকে জবাবদিহি করতে হবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়