শিরোনাম
◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট 

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারের ৫ শিক্ষার্থী পাচ্ছেন প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড

স্বপন দেব: [২] প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড-২০১৯ এর জন্য জুড়ী উপজেলার ৪জনসহ মৌলভীবাজার জেলায় ৫জন স্কাউট চুড়ান্ত ভাবে মনোনীত হয়েছেন। গত ১৭ জুলাই ঢাকায় সারাদেশের স্কাউটদের অংশগ্রহণে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

[৩] সম্প্রতি ঘোষিত ফলাফল অনুযায়ী মৌলভীবাজার জেলা থেকে ৫জন স্কাউট চূড়ান্তভাবে মনোনীত হন। এর মধ্যে জুড়ী উপজেলার চারজন এবং মৌলভীবাজার সদরের একজন।

[৪] জুড়ী উপজেলার মনোনীতরা হলেন- জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট, উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের হরিরামপুর গ্রামের ইন্দ্রমোহন সূত্রধর-এর মেয়ে সুপ্রিয়া সূত্রধর ঐশী, একই ইউনিয়নের কালনীগড় নিবাসী প্রণয় রঞ্জন দাস-এর পুত্র প্রাঞ্জল দাস, জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান আজিজি এর পুত্র আব্দুল্লাহ আল মাহি আজিজি এবং একই ইউনিয়নের জায়ফররনগর উচ্চ বিদ্যালয়ের স্কাউট, জায়ফরনগর গ্রামের বাসিন্দা মতছিন আলী’র পুত্র মোস্তাফিজুর রহমান।

[৫] অপরদিকে, মৌলভীবাজার দরগাহ মহল্লাহ এর বাসিন্দা মো. গুলজার হোসাইন খান’র পুত্র, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট মো. আব্দুল্লাহ মেহবুব খান মনোনীত হন।

[৬] এছাড়া ২০১৭ সালে জুড়ী উচ্চ বিদ্যালয়ের স্কাউট, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা মাহবুবুল ইসলাম কাজল’র মেয়ে পারিজাত চন্দ্রাননা অর্চি ও আব্দুল জব্বার’র পুত্র মেহেদি হাসান ইমন প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড-২০১৭ অর্জন করেছিলেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়