শিরোনাম
◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি ◈ সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল ◈ এখন কোন পথে মমতার রাজনৈতিক ভবিষ্যৎ? ◈ পাঁচ গুণ আয়ের লোভে রাশিয়ার পথে ইলেকট্রিশিয়ান মোহন, যেভাবে যুদ্ধ করে দেশে ফেরেন

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৪:১৪ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতালি ও নেদারল্যান্ডসের শ্বাসরুদ্ধকর লড়াইয়ের ম্যাচটি ড্র

স্পোর্টস ডেস্ক : [২] ইতালির আক্রমণভাগ শুরু থেকেই আলো ছড়ালো ম্যাচ জুড়ে। পাল্টা আক্রমণে খুব বেশি পিছিয়ে ছিল না নেদারল্যান্ডসও। ব্যস্ত সময় কাটলো দু’দলের রক্ষণে। জমজমাট লড়াইটা শেষ পর্যন্ত অবশ্য অমীমাংসিতই রয়ে গেছে।

[৩] ইতালির বের্গামোয় বুধবার রাতে উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। লরেন্সো পেল্লেগ্রিনির গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ডনি ফন ডি বিক। গত মাসে প্রথম দেখায় নেদারল্যান্ডসের মাঠে ১-০ গোলে জিতেছিল ইতালি।

[৪] দারুণ নৈপুণ্যে ম্যাচের ষোড়শ মিনিটে দলকে এগিয়ে নেন পেল্লেগ্রিনি। মাঝমাঠ থেকে নিকোলো বারেল্লার কোনাকুনি থ্রু বল ধরে নিখুঁত শটে ঠিকানা খুঁজে নেন রোমার এই মিডফিল্ডার।

[৫] দুই মিনিট পর ম্যাচে প্রথম সুযোগ পেয়েই সমতায় ফেরে সফরকারীরা। ছয় গজ বক্সের মুখে জটলার মধ্যে বল পেয়ে জালে ঠেলে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ফন ডি বিক।

[৬] বাকি সময়েও লড়াইয়ের উত্তেজনা কমেনি এক বিন্দুও। গোল পেতে মরিয়া ইতালি শেষ দিকে কিছুটা চাপ বাড়ায়, কিন্তু পার্থক্য গড়ে দিতে পারেনি তারা। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে উঠতে না পারার ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন শুরুর ঘোষণা দেওয়া ইতালি প্রায় দুই বছর ধরে অপরাজিত। ওই বছরের নভেম্বরে নেশন্স লিগের অভিষেক আসরে সবশেষ হেরেছিল তারা। এরপর টানা ১৯ ম্যাচ ধরে অজেয় যাত্রায় ছুটছে দলটি।- ইয়াহু স্পোর্টস/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়