শিরোনাম
◈ সৌদি আরবের মদিনা অভিমুখে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসের দাবি সৌদি জোটের ◈ সৈয়দপুর বিমানবন্দরে আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালুর দাবি, হাজার কোটি টাকার কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা উত্তরবঙ্গে ◈ পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতরে মিলল ধারালো ব্লেড, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ২০৩০ সালের মধ্যে আঞ্চলিক শিপিং হাব হচ্ছে চট্টগ্রাম বন্দর, চলছে, ডিসেম্বরের মধ্যে হচ্ছে ‘স্মার্ট বন্দর’ ◈ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হতে হবে শিশুদের: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মহেশখালী থেকে পতেঙ্গা সমুদ্রের তলদেশ দিয়ে তেল পরিবহণ শুরু হচ্ছে ইন্দোনেশিয়ার কোম্পানি পরিচালনায় ◈ নতুন যে দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী ◈ বদলি ইব্রাহিমের গোলে ভুটা‌নের বিরু‌দ্ধে বাংলাদেশের স্বস্তির জয় ◈ সাফে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারাল ভারত ◈ টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০২:৪২ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইসিসির নতুন চেয়ারম্যান কি সৌরভ গাঙ্গুলি?

এল আর বাদল : [২] আইসিসির চেয়ারম্যান পদ থেকে শশাঙ্ক মনোহর ইস্তফা দেওয়ার পর থেকেই জল্পনা চলছে। কে হবেন আইসিসির নতুন চেয়ারম্যান? পরবর্তী আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে ভীষণভাবে শুরু থেকেই রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি।

[৩] গত মঙ্গলবার আইসিসির থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় পরবর্তী চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম জমা দেবার চূড়ান্ত তারিখ ১৮ অক্টোবর। এমনকি সেই বিবৃতিতে বলা হয়েছে, আইসিসির অডিট কমিটির স্বতন্ত্র এক চেয়ারম্যানই নির্বাচন সংক্রান্ত পুরো বিষয়টি খতিয়ে দেখবে। কীভাবে হবে নির্বাচন সে বিষয়ে কিছু স্পষ্ট করা হয়নি। তবে আইসিসি জানিয়ে দিয়েছে, চলতি বছরের ডিসেম্বর থেকেই নতুন চেয়ারম্যান কাজ শুরু করবেন।

[৪] একজন প্রার্থীকে আইসিসির চেয়ারম্যান হতে হলে ১৭ জন আইসিসি বোর্ড মেম্বারদের দুই-তৃতীয়াংশ ভোট পেতে হবে। যদিও সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে নির্বাচন জিতলে ৯ জনের ভোট পেলেই যথেষ্ট। আইসিসির নিয়ম অনুযায়ী নির্বাচনে অংশ নিতে হলে একজন পদপ্রার্থীকে বর্তমান অথবা সাবেক আইসিসি ডিরেক্টেরের কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে।

[৫] আইসিসির এই নিয়মে চেয়ারম্যান পদের জন্য বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি অনায়াসেই নাম জমা দিতে পারেন। কারণ ক্রিকেট প্রশাসনে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে সৌরভের। দীর্ঘদিন তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল সভাপতির দায়িত্ব সামলেছেন। বর্তমানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্বে আছেন।

[৬] কুমার সাঙ্গাকারা থেকে গ্রেম স্মিথের মতো প্রাক্তন ক্রিকেটাররাও সৌরভকে আইসিসি চেয়ারম্যান হিসেবে চাইছেন। যোগ্যতম প্রার্থী সৌরভই। আইসিসির নিয়ম বলছে চেয়ারম্যান সৌরভ হতে পারেন। - জি নিউজ

  • সর্বশেষ