শিরোনাম
◈ জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা ◈ বিএনপির সংরক্ষিত নারী আসনে চমক ও বঞ্চনা—আলোচনায় থেকেও বাদ বহু পরিচিত মুখ ◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৫:৫৬ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাগুরায় গলাকাটা লাশ উদ্ধার

রক্সী খান: [২] মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের পিছনের ধান ক্ষেত থেকে মনিরুল ইসলাম (৪৫) নামেএক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সংবাদ পেয়ে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ রেজয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

[৩] মাগুরার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ রেজয়ান জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের পিছনে ধান ক্ষেতে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয় । সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ সময় স্থানীয়রা লাশ দেখে একই ইউনিয়নের চৌগাছি গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে মনিরুল মীর এর লাশ বলে শনাক্ত করে। লাশের শরীরে ও গলায় ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। সে এলাকাই সুদের কারবার করতো বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে।

[৪] এ সময় তিনি আরো বলেন, ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের সকল ইউনিট এর পাশাপাশি বিশেষ টিম কাজ করছে। দ্রæততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়