শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ১১:৫৭ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ১১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমালোচনা মুখে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন মিসবাহ

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন মিসবাহ উল হক। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন তিনি। তবে প্রধান কোচ হিসেবে দলের সাথেই থাকছেন মিসবাহ।

[৩] গুঞ্জনটা অনেক দিন ধরেই চলে আসছিল। প্রধান নির্বাচকের পদে পিসিবি নতুন কাউকে চাচ্ছিল দীর্ঘদিন ধরেই। কারণ, প্রধান নির্বাচক ও প্রধান কোচ দুই পদে একসাথে থাকায় নিজের দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারছিলেন না মিসবাহ।

[৪] এই নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছে। সন্তুষ্ট ছিল না পিসিবিও। যার কারণে নিজেদের সিদ্ধান্তের কথা মিসবাহকে জানিয়ে দিয়েছিল বোর্ড।

[৫] বোর্ডের কথা রেখেই আজ পদত্যাগ করেছেন মিসবাহ। সংবাদ সম্মেলনে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, আমাকে পিসিবি থেকে যখন প্রধান কোচ এবং নির্বাচকের দায়িত্ব দেয়া হয় তখন আমি তাদেরকে জানিয়েছিলাম যে, দুটি দায়িত্বই আমি সঠিকভাবে পালন করতে পারব।

[৬] তবে সাথে এটিও বলেছিলাম আমি যদি কখনও একসাথে দুটি দায়িত্ব পালন করা কঠিন হচ্ছে বলে মনে করি, তাহলে আমি সরে দাঁড়াব। পাকিস্তান দলকে আমার যতটা পরিণত করে তোলার সম্ভব হবে ততটাই করার লক্ষ্য থাকবে এখন আমার।

[৭] আগামি বছরের শুরুর দিক থেকে নতুন প্রধান নির্বাচক নিয়োগ দেওয়া হবে। এর আগে চলতি বছর এই দায়িত্ব পালন করে যাবেন মিসবাহ। পিসিবিও এটিই চাইছে।

[৮] বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের প্রধান কোচের পদ থেকে মিকি আর্থারকে অব্যাহতি দিয়েছিল পিসিবি। প্রধান নির্বাচক পদ থেকে পদত্যাগ করেন ইনজামাম উল হক। এরপরই গত বছরের সেপ্টেম্বরে মিসবাহ’র হাতে প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব তুলে দেওয়া হয়। - দ্যা ডন

  • সর্বশেষ