শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৯:৫৬ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্নীতি করলে কোনও ছাড় নেই, সবাইকে সোচ্চার হতে হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: [২] প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সিটিজেন চার্টার অনুযায়ী প্রবাসী কর্মীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।

[৩] জাতির পিতার মানব সেবার আদর্শ নিজেদের মধ্যে ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সততা, দক্ষতা দিয়ে দেশের আর্থ সামাজিক অবস্থার উন্নতি করেছেন।

[৪] মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবনের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্যক্রম সর্ম্পকিত সভায় তিনি এসব কথা বলেন। পরে প্রবাসী কর্মীর পরিবারের সদস্যদের পুনর্বাসন, ক্ষতিপূরণ, আর্থিক অনুদান ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন মন্ত্রী।

[৫] সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, সরকারের দক্ষ নেতৃত্বের কারণে মহামারীকালেও দেশের ভেতরে তেমন কোনও সংকট সৃষ্টি হয়নি।

[৬] তিনি বলেন, আমরা যদি জনগণকে আমাদের প্রতিশ্রুত সেবা দিতে পারি তাহলেই আমাদের জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানো হবে। সম্পাদনা: রায়হান রাজীব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়