শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৮:০৯ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৮:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেশি বেতনে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যেতে পারেন সার্জিও রামোস

স্পোর্টস ডেস্ক : [২] রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের স্তম্ভ সার্জিও রামোসের চুক্তির মেয়াদ ফুরচ্ছে আগামী জুনেই। এখনও নতুন কোনো চুক্তির আভাস মিলছে না। তবে এরমধ্যেই প্রতিদ্বন্দ্বী পেয়ে বসেছে রিয়াল। রামোসকে পাওয়ার চেষ্টা চালাচ্ছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ টিভি চ্যানেল এল চিরিঙ্গিতো।

[৩] সংবাদে তারা জানিয়েছে, এরমধ্যেই রামোসের সঙ্গে যোগাযোগ করেছে জুভেন্টাস। রিয়ালের হয়ে চুক্তি নবায়ন না করতে ভালো প্রস্তাবও দিয়েছে তারা। তুরিনে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে রামোসের পুনর্মিলন করাতে চায় ক্লাবটি।

[৪] রিয়ালে বছরে ১১.৭ মিলিয়ন ইউরো বেতন পান রামোস। জানা গেছে এরচেয়ে বেশি বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে ইতালির তুরিনের ক্লাবটি। তবে ওল্ড লেডিরাই যে শুধু রামোসে চোখ দিয়েছেন এমনটা নয়। ফ্রি এজেন্ট হয়ে গেলে তাদের লড়তে হবে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে। এছাড়া আরও বেশ কয়েকটি ক্লাব তার উপর নজর রেখেছে।

[৫] ২০০৫ সালে সেভিয়া থেকে রিয়ালে যোগ দেন রামোস। এক মৌসুম জেতেই দলে জায়গা পাকা করে ফেলেন তিনি। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৪৫৮টি ম্যাচ খেলেছেন। ডিফেন্ডার হিসেবে এরমধ্যেই সর্বোচ্চ গোলদাতার (৭১) রেকর্ডও তারই। ক্লাবের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচটি লা লিগা ও দুটি কোপা দেল রে শিরোপা জিতেছেন। জাতীয় দলের হয়েও দারুণ সফল রামোস। স্পেনের হয়ে ১৭৪ ম্যাচ খেলা এ ডিফেন্ডার জিতেছেন দুটি ইউরো ও একটি বিশ্বকাপ।- এল চিরিঙ্গিতো/ ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়