শিরোনাম
◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি ◈ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৬:৫৫ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহী ডিবির ৩৮ জনকে বদলি

ডেস্ক রিপোর্ট: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) থেকে একযোগে ৩৮ জনকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) হাবিবুর রহমানও আছেন। এ ছাড়া আরও তিনজন এসিকেও বদলি করা হয়েছে। গতকাল আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলি করা হয়।

এর আগে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ের হাজত থেকে শুভ নামে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। সোমবার সন্ধ্যায় হাজতখানার জানালা দিয়ে ওই আসামি পালিয়ে যায়। এখনো ওই আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সে নগরীর পঞ্চবটি খড়বোনা এলাকার সেলিম হোসেনের ছেলে। গত সোমবার সন্ধ্যায় রাজশাহীর লক্ষ্মীপুর এলাকায় ডিবি কার্যালয়ের হাজতের রড বাঁকা করে এক আসামি পালিয়ে যান। ঘটনার পরই ডিবি কার্যালয় পরিদর্শনে যান পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে ডিউটি অফিসার ও এক সেন্ট্রিকে প্রত্যাহার করেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পালিয়ে যাওয়া ওই আসামি ধরা পড়েনি। এরই মধ্যে তিনি ডিবি কার্যালয়ের ৩৮ জনকে বদলির আদেশ দিলেন।

ডিবি পুলিশের এসি হাবিবুর রহমান ছাড়াও বদলি করা হয়েছে পাঁচজন উপপরিদর্শক (এসআই), ছয়জন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ২৬ জন কনস্টেবল। এই ৩৮ জন ছাড়াও আরএমপির ক্রাইম ইউনিটের এসি সোনিয়া পারভীন, লজিস্টিকিস বিভাগের এসি উদয় কুমার সাহা এবং রাজপাড়া জোনের এসি রাকিবুল ইসলামকে বদলি করা হয়েছে।

আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক যোগদানের পরই প্রতিটি বিভাগে আমূল পরিবর্তন এনে আরএমপিকে গতিশীল এবং যুগোপযোগী ইউনিট হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। সেই কার্যক্রমের অংশ হিসেবে চারজন এসিকে রদবদল করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগকে গতিশীল এবং কার্যকর করে গড়ে তোলার লক্ষ্যে এসিসহ একযোগে সেখানকার ৩৮ জনকে বদলি করা হয়েছে।ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়