শিরোনাম
◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী ◈ ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ইরানে হামলার আশঙ্কা: নিজ নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র ◈ ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার নিউইয়র্কে মবের শিকার ভাইরাল ভিডিওটি ভুয়া ◈ নরসিংদীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেপ্তার ◈ জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর গ্রেফতারের দাবি সঠিক নয় ◈ ১২ লাখ কৃষকের দেড় হাজার কোটি টাকার কৃষিঋণ মাফ করলো সরকার

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্নীতি করলে কোনো ছাড় নেই: প্রবাসী কল্যাণমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক: [২] প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং সিটিজেন চার্টার অনুযায়ী প্রবাসী কর্মীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।

[৩] জাতির পিতার মানব সেবার আদর্শ নিজেদের মধ্যে ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সততা দক্ষতা দিয়ে দেশের আর্থ সামাজিক অবস্থার উন্নতি সাধন করেছেন।

[৪] মঙ্গলবার প্রবাসী কল্যাণ ভবনের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্যক্রম সম্পর্কীত সভায় তিনি এসব কথা বলেন। পরে মন্ত্রী প্রবাসী কর্মীর পরিবারের সদস্যদের মাঝে পুনর্বাসন, ক্ষতিপূরণ, আর্থিক অনুদান ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন।

[৫] সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, আমরা একটি মহামারীকাল অতিক্রম করছি। বর্তমান সরকারের দক্ষ নেতৃত্বের কারণে মহামারীকালেও দেশের ভিতরে তেমন কোন সংকট সৃষ্টি হয়নি।

[৬] করোনা আমাদেরকে মানুষের প্রতি মানুষের আরো বেশি সহানুভূতিশীল হতে শিক্ষা দিয়েছে। আমরা যদি জনগণকে আমাদের প্রতিশ্রুত সেবা দিতে পারি তাহলেই আমাদের জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানো হবে। সম্পাদনা : ইসমাঈল ইমু

  • সর্বশেষ
  • জনপ্রিয়