শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জের শাহাজাদপুরে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন বগুড়া টু নগরবাড়ী রোডের উপর বাঘাবাড়ী ওয়েল ডিপো এর সামনে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

[৩] গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে তাদের আটক করা হয়।

[৪] অভিযানটি এ্যাডজুটেন্ট (অপ্স অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার ও সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

[৫] এ সময় বড় কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো- উ- ১২-০২২০) তল্লাশী করে ৪০ কেজি গাঁজ, ২টি মোবাইল, ২টি সিমসহ উক্ত কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

[৬] গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ১। মোঃ ফরিদুল ইসলাম (৩১), পিতা- মোঃ সোহরাব আলী প্রমানিক, সাং- কালি আনী, থানা-ফরিদপুর, জেলা-পাবনা, ২। মোঃ আলম হোসেন (২৬), পিতা- মোঃ জামাল উদ্দিন, সাং- নগর বায়ড়া, থানা-শাহাজাদপুর, জেলা-সিরাজগঞ্জ।

[৭] গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করতে উদ্ধারকৃত আলামতসহ তাহাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

[৮] এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে বদ্ধপরিকর বলে জানায় র‌্যাব-১২। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়