শিরোনাম
◈ বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর চোখ বেঁধে গুলি, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার সাক্ষ্য ট্রাইব্যুনালে ◈ কম্পিউটারের ঝুপড়ি ঘরেই কোটি গ্রাহকের তথ্য! এনআইডি থেকে কললিস্ট সবই পাওয়া যায় সালামের কাছে (ভিডিও) ◈ মাহদী আমিন-দীনেশ ত্রিবেদীর বৈঠক, শিক্ষা-প্রযুক্তিতে সহযোগিতা নিয়ে আলোচনা ◈ সংসদের প্রতি মিনিটে ব্যয় ৩ লাখ ৫৬ হাজার, ৬০ দিনে ৭০৩ কোটি ◈ ভুয়া গ্রামীন লোনের ভয়ংকর ফাঁদ, প্রতারণায় অভিযুক্ত মাহিনের বিলাসী জীবন!(ভিডিও) ◈ দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী ◈ পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল, পদোন্নতি পেলেন ৩ ডিআইজি ◈ পারদ নিষিদ্ধের এক যুগ পরও অ্যামাজন-টেমুতে বিক্রি হচ্ছে বিষাক্ত ত্বক ফর্সাকারী ক্রিম ◈ ‌লিগ কাপ থে‌কে বিদায় নি‌য়ে ৫০ বছর আগের দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনলো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ তিন বছর পর আইপিএলের নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে হবে ক্রিকেটারদের কেনাবেচার প্রতিযোগিতা

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৮:৫৩ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন ছাড়তে বাধার মুখে জাপানি প্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্ট: করোনা সংকটে বিশ্বজুড়ে ব্যবসা-বাণিজ্যের তিক্ত অভিজ্ঞতার আলোকে চীন থেকে কারখানা সরাতে চায় বিভিন্ন জাপানি প্রতিষ্ঠান। এর মধ্যে কিছু প্রতিষ্ঠান চীন থেকে পুরোপুরি নিজেদের গুটিয়ে নিতে চাইলেও অনেকে আংশিক গোটাতে চায়। তবে, এর জন্য তাদের নানাবিধ বাধার মুখে পড়তে হচ্ছে। আইন বিশেষজ্ঞদের বরাত দিয়ে আজ সোমবার নিক্কি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন থেকে ব্যবসা গুটিয়ে নেওয়া বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে শ্রমিকদের নিয়ে।

অ্যান্ডারসন, মরি এন্ড টমোটসুন আইনি সংস্থার বেইজিং অফিসের প্রধান কো ওয়াকাবায়শি বলেন, ‘অনেক জাপানি প্রতিষ্ঠান, বিশেষ করে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলো চীন থেকে তাদের কার্যক্রম পরিচালনার বিষয়ে পুনর্বিবেচনা করছে।’

অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে চীন আকর্ষণীয় গন্তব্য হলেও কিছু জাপানি প্রতিষ্ঠান সেখানে চলমান অলাভজনক অবস্থা নিয়ে উদ্বিগ্ন। তবে, ব্যবসা গুটিয়ে নেওয়াটা সেখানে কঠিন। আইনজীবী ইয়াসুয়ুকি সুজুকির মতে, তুলনামূলকভাবে প্রতিষ্ঠানগুলোর জন্য সর্বোত্তম উপায় হলো তাদের শেয়ার বিক্রি করে দিয়ে আসা। এতে করে শ্রমিকদের চাকরি যাওয়ার পরিস্থিতি তৈরি হবে না এবং তাদের জন্যও তা সহজ হবে।

যদি কোনো ক্রেতা না পাওয়া যায়, সেক্ষেত্রে যে বিকল্প রয়েছে তা অতিরিক্ত ট্যাক্স এবং অনেক বেশি অন্যান্য খরচের বিষয় হয়ে দাঁড়াবে।

চীনে কোনো বিদেশি প্রতিষ্ঠানের দেউলিয়া হওয়ার আবেদন খুবই বিরল। যে পদ্ধতিতেই ব্যবসা গোটানোর চেষ্টা করা হোক না কেন, বেশিরভাগ বড় দেশগুলোর তুলনায় চীনে শ্রমিক সংশ্লিষ্ট বিষয়ে সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি।

চীনে কোনো শ্রমিককে ছাটাই করতে হলে প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে ক্ষতিপূরণ দিতে হয়। দেশি প্রতিষ্ঠানের তুলনায় বিদেশি প্রতিষ্ঠানের জন্য এই ক্ষতিপূরণের পরিমাণ অনেক বেশি ধার্য করা এবং অনেক সময় শ্রমিকদের বিভিন্ন অন্যায্য দাবিও পূরণ করতে হয়।

জাপানের একটি প্রতিষ্ঠানের স্থানীয় ইউনিটের হয়ে কাজ করা চীনা আইনজীবী ঝো জিয়াপিং বলেন, ‘জাপানি প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তরের সঙ্গে স্থানীয় ইউনিটের ভালো যোগাযোগের অভাবে ব্যবসা গুটিয়ে নেওয়ার মতো সিদ্ধান্ত নিতে হচ্ছে।’

সম্প্রতি জাপানের অনেক প্রতিষ্ঠান তাদের ব্যবসা গোটানোর পরিকল্পনা করার খবর ছড়িয়ে পড়লে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে।বিডি প্রতিদিন

  • সর্বশেষ