শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০৫:০৯ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধোনির পাশে দাঁড়ালেন শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : [২] মাঠের বাজে পারফরমেন্সের রেশ ধরে খেলোয়ার কিংবা তাদের পরিবারকে হুমকি দেওয়া এ উপমহাদেশে নতুন নয়। গত বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাজে পারফরমেন্সের পর তার ৫ বছরের মেয়েকে ধর্ষণের হুমকি নিঃসন্দেহে ছাপিয়ে গেছে আগের সব ইতিহাস।

[৩] বুধবার কলকাতা নাইট রাইডার্সের কাছে চেন্নাইয়ের হারের পর ইনস্টাগ্রামে এ হুমকি পান ধোনি এবং তাঁর স্ত্রী স্বাক্ষী। ইতিমধ্যেই ঐ নেটিজেনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমেই এর প্রতিবাদে ফেটে পড়েছেন ক্রিকেটপ্রেমীরা। এবার ধোনির দুঃসময়ে পাশে দাড়িয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি।

[৪] সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইট বার্তায় আফ্রিদি লিখেন, আমি জানি না ঠিক কী ধরনের হুমকি মহেন্দ্র সিং ধোনি ও তাঁর পরিবারকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে।

[৫] কিন্তু এমনটা হওয়া উচিত নয়। ধোনি এমনই একজন ব্যক্তি যে ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। সে সিনিয়র-জুনিয়র সব খেলোয়াড়কে তাঁর এই অসাধারণ পথচলার সঙ্গী বানিয়েছিল। আমার মনে হয় এ ধরনের কোনো হুমকি ধোনির প্রাপ্য নয়।
-দ্যা গ্যালারি

  • সর্বশেষ
  • জনপ্রিয়