শিরোনাম
◈ ঢাকার কাছে ভূমিকম্পের উৎস, বড় ঝুঁকির আশঙ্কা কতটুকু? ◈ পর্যটক ও বাসিন্দাদের জন্য ‘সিভিলিটি গাইডবুক’ আনছে দুবাই ◈ লাল কার্ডের পর এবার ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের মিডফিল্ডার ◈ এবার মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল ◈ তারেক রহমানের মালয়েশিয়া সফরের ফল মিলবে আগামী মাসেই:: শ্রমমন্ত্রী ◈ উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা ◈ টেস্ট খেল‌তে জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল  ◈ কুরআনের আয়াত নিয়ে ‘ঠাট্টা-বিদ্রুপসহ ভুল ব্যাখ্যার অভিযোগ: সংসদে মুখোমুখি সরকারি ও বিরোধীদল ◈ ‘শুল্কমুক্ত সুবিধা মিলেছে, তবু চীনের বাজারে কেন পিছিয়ে বাংলাদেশের রপ্তানি?’ ◈ সতর্কসীমায় তিস্তা-ধরলা-দুধকুমারের পানি, বন্যা ঝুঁকিতে কয়েক জেলা

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০২:৩৬ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বয়স হিসেবে বৃদ্ধরা বেশি মারা গেলেও দেশে মৃত্যু হার কম: ডা. সেব্রিনা

লাইজুল ইসলাম: [২] সোমবার বিকেলে ঢাকায় কোভিড-১৯-এর প্রার্দুভাব ও বিস্তৃতি বিষয়ে রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনায় আমাদের দেশে বৃদ্ধ বয়সের মানুষের মৃত্যুও ইউরোপিয়ান দেশগুলোর তুলনায় কম। যে কারণে মৃত্যুহারও কিছুটা কম। যদিও বয়স হিসেবে বাংলাদেশেও বৃদ্ধরাই মারা গেছেন।

[৪] সেমিনারে অংশ নিয়ে শামস আল আরেফিন বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে চিকিৎসকরা খুব দ্রুত করোনার চিকিৎসা ব্যবস্থা অ্যাডপ্ট করেছে। এছাড়াও চিকিৎসা ব্যবস্থায় কিছু দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাইরে যখন ভেন্টিলেটর নিয়ে জোর দেওয়া হচ্ছিল, তখন আমরা হাই-ফ্লো অক্সিজেন দিয়েছি। এ কারণে মৃত্যুর হার কম। এছাড়াও আমাদের দেশের স্টেরয়েডের ব্যবহারও আগে হয়েছে।

[৫] রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রের আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বলেন, এখন পর্যন্ত যে নমুনা পরীক্ষা করা হয়েছে, সেসব দিয়ে হার্ড ইমিউনিটিতে পৌঁছেছি কি না, তা নিয়ে সিদ্ধান্তে যাওয়া ভুল হবে।

[৬] ডা. আলমগীর বলেন, মানুষের মর্টালিটি কম কেন, এটার আসলে আলাদা কোনো ব্যাখ্যা নেই। বাংলাদেশে কিছু দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা একটা কারণ হতে পারে। সম্পাদনা : ইসমাঈল ইমু

  • সর্বশেষ
  • জনপ্রিয়