শিরোনাম
◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাবারের খোঁজে আবর্জনা ঘাটছেন গাজার বাসিন্দারা

লিহান লিমা: [২] জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ ’র প্রধান ফিলিপ লাজারিনি বলেন, ‘লেবানন, সিরিয়া, জর্ডান ও গাজাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে থাকা ফিলিস্তিনি শরণার্থীরা করোনা ভাইরাসের কারণে নতুন বিপর্যয়ে পড়েছে। গাজায় বাসিন্দারা খাবারের সন্ধানে আর্বজনার ভাগাড় ঘাটছেন। বেশিরভাগই দিনে একবার কিংবা দু’বার নিজেদের পরিবারের জন্য খাবার জোটাতে হিমশিম খাচ্ছেন।’ দ্য গার্ডিয়ান

[৩]ফিলিস্তিনকে সাহায্য করা জাতিসংঘের শরণার্থী এই শরণার্থী সংস্থাটি তহবিল সংকটে পড়েছে। ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংস্থাটির বার্ষিক অনুদান ৩০০ মিলিয়ন ডলার কমিয়ে দেন। তিনি অভিযোগ করেন, অনুদানের জন্য যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের কাছ থেকে কোনো সম্মান পাচ্ছে না। ইউএনআরডব্লিউএ’র ওপর ইসরায়েলের ক্রমাগত আঘাত সংস্থাটিকে দুর্বল করেছে। ইসরায়েল সংস্থাটির ওপর সন্ত্রাসবাদের অভিযোগ আনছে।

[৪]লাজারানি বলেন, ‘আমরা তহবিল সংকটে পড়েছি। অথচ এই সময়টাতেই আমাদের আরো বেশি করে করা প্রয়োজন। কিন্তু মহামারীর কারণে আর্থিক অনুদানদাতারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। যার প্রভাব পড়ছে সংস্থার কার্যক্রমে ও গাজাবাসীর মৌলিক চাহিদার ওপর। এটি উদ্বেগের ও হতাশার।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়